• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 'উচ্চপর্যায়ের টাস্কফোর্স' গঠনের ঘোষণা মোদির রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি অবৈধ সম্পদের অভিযোগ, সাবেক জেল সুপার ও স্ত্রীকে ঘিরে দুদকের অনুসন্ধান স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী শারমিনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন স্বাস্থ্যমন্ত্রী সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন দলীয় ব্যক্তির নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত গাড়ি কেনার নেশায় প্রথম সিনেমায় ‘হ্যাঁ’ বলেছিলেন রাকুল প্রীত সিং

ক্যানসারে আক্রান্ত অভিনেতা সিদ্ধার্থ ভেনুগোপালের মৃত্যু

  বিনোদন ডেস্ক
প্রকাশ:  ১৯ এপ্রিল ২০২৬, ১১:০০ এ.এম.
শেয়ার করুন 0
অভিনেতা সিদ্ধার্থ: ছবি-ভিওডি বাংলা
অভিনেতা সিদ্ধার্থ: ছবি-ভিওডি বাংলা

দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই শেষে মারা গেছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেতা সিদ্ধার্থ ভেনুগোপাল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪১ বছর। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মালায়ালাম অভিনেত্রী সিমা জি নায়ার।

সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করে সিমা জি নায়ার লেখেন, “সব আশা যেন নিভে গেল। দীর্ঘ দুই বছর ধরে তোমার জন্য লড়েছি। শারীরিক ও মানসিক ক্লান্তি সত্ত্বেও চেষ্টা চালিয়ে গেছি। কিন্তু আজ ঈশ্বরের সিদ্ধান্ত-তোমার আর কষ্ট পাওয়া উচিত নয়।”

ভারতের টেলিভিশন অঙ্গনে তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও ভক্তরা সামাজিক মাধ্যমে শোক জানাচ্ছেন।

গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, গত দুই বছর ধরে ক্যানসারে ভুগছিলেন সিদ্ধার্থ। চিকিৎসার জন্য তার সহকর্মীরা নানা উদ্যোগ নিলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

অভিনেতা কিশোর সত্য জানান, সিদ্ধার্থের চিকিৎসার দেখভাল করছিলেন সিমা জি নায়ার। তার সুস্থতার জন্য সবাই আন্তরিকভাবে চেষ্টা করেছিলেন।

কেরালার ত্রিশুর জেলার চালাকুড়িতে জন্ম সিদ্ধার্থ ভেনুগোপালের। কলেজ জীবন থেকেই অভিনয়ের প্রতি আগ্রহী ছিলেন তিনি। শুরুতে উপস্থাপক হিসেবে ক্যারিয়ার শুরু করলেও পরে টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা পান।

‘কস্তুরীমান’ ও ‘ভাগ্যজাতকম’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নেন সিদ্ধার্থ। তার অভিনয় দক্ষতা ও ব্যক্তিত্ব তাকে আলাদা পরিচিতি এনে দেয়।

ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন নিরহংকার ও পরিশ্রমী। সহকর্মীদের কাছে ছিলেন অত্যন্ত প্রিয় একজন মানুষ। মৃত্যুকালে তিনি মা ও ছোট ভাই রেখে গেছেন।

ভিওডি বাংলা/জা
 
 
 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা মাতাবেন অনুপম রায়, শুরু টিকিট বিক্রি
ঢাকা মাতাবেন অনুপম রায়, শুরু টিকিট বিক্রি
ছবি: সংগৃহীত
চলচ্চিত্র ছেড়ে যে কারণে গ্রাফিক নভেলে ঝুঁকলেন কুসাক
সুরের মূর্ছনায় শিল্পকলা মাতালেন রুনা লায়লা
সুরের মূর্ছনায় শিল্পকলা মাতালেন রুনা লায়লা