• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
অন্তর্বর্তী সরকার জুলাই শহীদদের অবমাননা করেছে: মীর হেলাল সাবেক সেনাপ্রধানদের ছবির মাঝে বাবার ছবি দেখে থমকে দাঁড়ালেন প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল দেশে চিকিৎসকের ঘাটতি এখনও বড় চ্যালেঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলো: শামা ওবায়েদ গাজী নজরুলের পদত্যাগ দাবিতে শ্যামনগরে ফের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ ভারতের উপনির্বাচনে ফল গড়বে কি জেন-জি ভোটাররা? ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইউএনওপিএস প্রতিনিধিদলের সাক্ষাৎ রাজিব শাহ’র সেই আস্তানা উচ্ছেদ করল ডিএসসিসি এসডিজি অর্জনে ৫ বছরে আরও ৪২১ বিলিয়ন ডলার প্রয়োজন

মোদির বিতর্কিত পোস্টার হাতে শ্রীলেখা, হতে পারেন গ্রেপ্তার!

  বিনোদন ডেস্ক
প্রকাশ:  ২৬ জুলাই ২০২৬, ০৬:২৭ পি.এম.
শেয়ার করুন 0
শ্রীলেখা মিত্র
ছবি সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে ছাত্রদের আন্দোলনে অংশ নেওয়ার পর পোস্টার বিতর্কে আইনি জটিলতায় পড়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আপত্তিকর ছবি সংবলিত একটি পোস্টার হাতে নিয়ে ছবি তোলার অভিযোগে তাঁর বিরুদ্ধে আনন্দপুর থানা, বিধাননগর সাইবার ক্রাইম ইউনিটসহ রাজ্যের একাধিক থানায় অভিযোগ দায়ের হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ২৪ জুলাই কলকাতায় নিট প্রশ্নফাঁসের প্রতিবাদ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে অংশ নেন শ্রীলেখা। ওই সময় একটি পোস্টার হাতে নিয়ে ছবি তোলেন তিনি। অভিযোগকারীদের দাবি, পোস্টারটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি আপত্তিকর ছবি ছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, বিজেপি নেত্রী কেয়া ঘোষ আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্র গ্রহণ করা হলেও এখনো এ ঘটনায় এফআইআর করা হয়নি। প্রাথমিক তদন্তের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার ৩৫২, ৩৫৩ ও ৩৫৬ ধারার উল্লেখ রয়েছে।

অভিযোগের বিষয়ে শ্রীলেখা মিত্র বলেন, তিনি ইচ্ছাকৃতভাবে ওই পোস্টার হাতে নেননি। তাঁর দাবি, সেদিন চশমা সঙ্গে না থাকায় পোস্টারটি স্পষ্ট দেখতে পারেননি। এছাড়া পুলিশের লাঠিচার্জের মধ্যে তড়িঘড়ি করে ছবি তোলায় পোস্টারে কী ছিল, সেটি তাঁর নজরে আসেনি।

শ্রীলেখা বলেন, ‘আমি হয়তো বিজেপির রাজনীতির বিরোধী। কিন্তু তাই বলে আমাকে দেশদ্রোহী বলা হাস্যকর। আমি জেনেশুনে ওই পোস্টার হাতে নিয়ে ছবি তুলিনি।’

অন্যদিকে কেয়া ঘোষের দাবি, একজন নাগরিক হিসেবে প্রধানমন্ত্রীর এমন আপত্তিকর ছবি দেখে তিনি ক্ষুব্ধ। বিষয়টির সুষ্ঠু তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। প্রয়োজনে আদালতের শরণাপন্ন হওয়ার কথাও বলেছেন এই বিজেপি নেত্রী।

এ ঘটনায় এখনো কোনো এফআইআর হয়নি। অভিযোগের বিষয়ে তদন্ত শেষে পরবর্তী আইনি পদক্ষেপ নেবে পুলিশ।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অনুপম রায়
ঢাকায় অনুপম রায়ের কনসার্টের নতুন তারিখ ঘোষণা
ডলি সায়ন্তনী-রবি চৌধুরী
ডলি সায়ন্তনীকে বিয়ে জীবনের সবচেয়ে বড় ভুল: রবি চৌধুরী
ছবি: সংগৃহিত
সাই পল্লবীকে নিয়ে মুখ খুললেন দীপিকা