• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 'উচ্চপর্যায়ের টাস্কফোর্স' গঠনের ঘোষণা মোদির রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি অবৈধ সম্পদের অভিযোগ, সাবেক জেল সুপার ও স্ত্রীকে ঘিরে দুদকের অনুসন্ধান স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী শারমিনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন স্বাস্থ্যমন্ত্রী সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন দলীয় ব্যক্তির নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত গাড়ি কেনার নেশায় প্রথম সিনেমায় ‘হ্যাঁ’ বলেছিলেন রাকুল প্রীত সিং

বাংলাদেশের খেলা দেখতে মিরপুর স্টেডিয়ামে জাইমা রহমান

  স্পোর্টস ডেস্ক
প্রকাশ:  ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ পি.এম.
শেয়ার করুন 0
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান: ছবি-ভিওডি বাংলা
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান: ছবি-ভিওডি বাংলা

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ঘিরে জমে উঠেছে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। মাঠে খেলা যেমন উত্তেজনা ছড়াচ্ছে, তেমনি গ্যালারিতেও দেখা গেছে পরিচিত মুখ। বাংলাদেশ দলকে সমর্থন জানাতে স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন জাইমা রহমান। 

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় ম্যাচ শুরু হলেও এর প্রায় এক ঘণ্টা পর মাঠে পৌঁছান তিনি। স্টেডিয়ামে এসে কর্পোরেট বক্সে বসে খেলা উপভোগ করতে দেখা যায় তাকে। 

আগেরবারের মতো প্রেসিডেন্ট বক্সে না গিয়ে এবার তিনি অবস্থান নেন প্রেসবক্সের বিপরীত পাশে থাকা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের কর্পোরেট বক্সে।

এর আগে গত মাসে পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও গ্যালারিতে উপস্থিত ছিলেন জাইমা রহমান। সেসময়ও তাকে ঘিরে দর্শকদের আগ্রহ লক্ষ্য করা যায়।

এদিকে ম্যাচের শুরুতে টসে হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ দল। নির্ধারিত সময় পর্যন্ত নিউজিল্যান্ড ধীরে-সুস্থে ইনিংস গড়ার চেষ্টা করে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩১ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে কিউইদের সংগ্রহ দাঁড়িয়েছে ১৫১ রান।

ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশের বোলাররা শুরুতে চাপ তৈরি করলেও মাঝের ওভারগুলোতে নিউজিল্যান্ড কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। ফলে ম্যাচটি কোন দিকে মোড় নেয়, তা নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ছে। 

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ব্যালন ডি’অর পাওয়ার র‌্যাঙ্কিংয়ে ঝড় তুললেন মেসি
ছবি: সংগৃহীত
যে সিদ্ধান্তের জন্য মেসিকে ধন্যবাদ জানালেন রিকেলমে
ছবি: সংগৃহীত
বিশ্বকাপ খেলা অস্ট্রেলিয়ান ফুটবলার ভলপাতোর বিরুদ্ধে কোকেন সেবনের অভিযোগ