• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালক অপসারণ মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা আবদুস সালামের ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় ২৪ ঘণ্টায় ১৮৩১ মামলা জুলাইয়ে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুলড্রেস পাবে: শিক্ষামন্ত্রী সরকারি সংস্থাগুলোকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ ভূমিমন্ত্রীর প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২০ হাসপাতাল নির্মাণ, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী খেলাধুলার প্রতি ভালোবাসা এখনো অটুট: মির্জা ফখরুল দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দেশে আনার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

চিন্ময় দাসকে দ্রুত মুক্ত করতে ব্যবস্থা নেব : সংস্কৃতি মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১৭ এপ্রিল ২০২৬, ০২:৪৫ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনের বিষয়ে সংস্কৃতি মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, তার বিরুদ্ধে কি অভিযোগ ছিল যে, তাকে এভাবে আটকে রাখা হয়েছে। আমি এবিষয় নিয়ে যথাযোগ্য জায়গায় আজ-কালের মধ্যে কথা বলবো। তার মুক্তি যাতে দ্রুত সময়ের মধ্যে হয়, আমি সেটির ব্যবস্থা করবো।  

শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে আয়োজিত "মহানগর পরিবার দিবস-২০২৬" উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সংস্কৃতি মন্ত্রী বলেন, এখানে পাহাড়ি জনগোষ্ঠী, সমতলের জনগোষ্ঠী, বিভিন্ন উপজাতি, জাতিসত্তা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে। আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় এগুলোর অনুসন্ধান করছি। আমাদের এই ঢাকেশ্বরী মন্দিরকে প্রত্নতাত্ত্বিক বিভাগেও নিয়ে আসা উচিত বলে আমি মনে করি। 

তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী স্পষ্ট বলে দিয়েছে যে, আমরা কোনো প্রকার বৈষম্য রাখবো না। কারো রাজনৈতিক মতাদর্শ, ধর্ম এবং সংস্কৃতি ভিন্ন থাকবে। আর এই বৈচিত্রের মধ্যে ঐক্য আনাটাই হচ্ছে আমাদের কাজ এবং ধর্ম। এটাই আমাদের সরকারের নীতি এবং আমরা এটি করবো।  
 
নিতাই রায় চৌধুরী আরও বলেন, আমরা বৈচিত্রের মাঝে ঐক্য চাই, আমরা কোনো বিভাজন চাই না। আমরা কোনো সংঘাত চাই না, আমরা শান্তি চাই। 

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব'র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য মো. হামিদুর রহমান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল, মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল প্রমুখ।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকারি সংস্থাগুলোকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ ভূমিমন্ত্রীর
সরকারি সংস্থাগুলোকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ ভূমিমন্ত্রীর
বেনজীরকে যেভাবে ধরিয়ে দিলো এআই
বেনজীরকে যেভাবে ধরিয়ে দিলো এআই
১৮ জুন থেকে শুরু হচ্ছে দেশব্যাপী ‘নজরুল বর্ষ’ উদ্বোধনী আয়োজন
১৮ জুন থেকে শুরু হচ্ছে দেশব্যাপী ‘নজরুল বর্ষ’ উদ্বোধনী আয়োজন