• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা আবদুস সালামের ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় ২৪ ঘণ্টায় ১৮৩১ মামলা জুলাইয়ে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুলড্রেস পাবে: শিক্ষামন্ত্রী সরকারি সংস্থাগুলোকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ ভূমিমন্ত্রীর প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২০ হাসপাতাল নির্মাণ, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী খেলাধুলার প্রতি ভালোবাসা এখনো অটুট: মির্জা ফখরুল দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দেশে আনার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্যান প্যাসিফিকে যুব উদ্যোক্তা নীতিমালা কর্মশালা অনুষ্ঠিত

১৮ জুন থেকে শুরু হচ্ছে দেশব্যাপী ‘নজরুল বর্ষ’ উদ্বোধনী আয়োজন

নিজস্ব প্রতিবেদক    ১৪ জুন ২০২৬, ০৬:২৫ পি.এম.
ছবি: সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ১৮ জুন থেকে সারা দেশের ৬৪ জেলা এবং ৭৪টি প্রত্যন্ত ও বিশেষায়িত উপজেলায় একযোগে তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে ‘নজরুল বর্ষ’-এর উদ্বোধনী কার্যক্রম।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ১৮ থেকে ২০ জুন পর্যন্ত দেশব্যাপী এ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

রোববার (১৪ জুন) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এ সময় প্রতিমন্ত্রী আলি নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংস্কৃতি মন্ত্রী জানান, গত ২৩ মে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত সময়কে রাষ্ট্রীয়ভাবে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেন। এ ঘোষণাকে সফল করতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

তিনি জানান, উদ্বোধনী অনুষ্ঠানসমূহ সুষ্ঠুভাবে আয়োজনের জন্য চলতি অর্থবছরের বাজেট থেকে দেশের প্রতিটি জেলা ও নির্ধারিত উপজেলায় প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, জাতীয় জীবনে ও বাংলা সাহিত্যে কাজী নজরুল ইসলামের অসামান্য অবদান দীর্ঘদিন যথাযথভাবে তুলে ধরা হয়নি। অথচ স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয়তাবাদের চেতনায় নজরুলের দর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

সংবাদ সম্মেলনে ‘নজরুল বর্ষ’ উদযাপনের জন্য সরকারের বিভিন্ন কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে উচ্চপর্যায়ের জাতীয় কমিটি গঠন, অফিসিয়াল লোগো ও পোস্টার প্রকাশ, বিশেষ ক্যালেন্ডার ও স্মারক ডাকটিকিট প্রকাশ, নজরুলের সাহিত্য, সঙ্গীত ও দর্শন নিয়ে গবেষণা কার্যক্রম সম্প্রসারণ এবং আন্তর্জাতিক পর্যায়ে নজরুলচর্চা বিস্তারের উদ্যোগ।

সংস্কৃতি মন্ত্রী বলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমানভাবে প্রাসঙ্গিক। জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে ‘নজরুল বর্ষ’ সফলভাবে উদযাপনে তিনি দেশবাসী, বুদ্ধিজীবী সমাজ ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ফ্রান্স
নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ফ্রান্স
জিসান ইস্যুতে সংসদে উত্তেজনা, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে হট্টগোল
জিসান ইস্যুতে সংসদে উত্তেজনা, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে হট্টগোল
সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী