• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালক অপসারণ মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা আবদুস সালামের ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় ২৪ ঘণ্টায় ১৮৩১ মামলা জুলাইয়ে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুলড্রেস পাবে: শিক্ষামন্ত্রী সরকারি সংস্থাগুলোকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ ভূমিমন্ত্রীর প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২০ হাসপাতাল নির্মাণ, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী খেলাধুলার প্রতি ভালোবাসা এখনো অটুট: মির্জা ফখরুল দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দেশে আনার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিআরটি প্রকল্পের অগ্রগতি নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১৪ জুন ২০২৬, ০৯:৩৯ পি.এম.
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত বিস্তৃত বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন প্রক্রিয়া এবং সম্ভাব্য সুফল নিয়ে উচ্চপর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ জুন) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভায় বিআরটি প্রকল্পের বর্তমান অবস্থা, পরিচালন কাঠামো, যাত্রীসেবা, স্টেশন ব্যবস্থাপনা এবং সামগ্রিক কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা প্রকল্পটির বিভিন্ন দিক নিয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন।

বিশেষজ্ঞদের আলোচনায় বিআরটির নকশা, সেবা মান উন্নয়ন, পরিচালন দক্ষতা এবং যাত্রীবান্ধব ব্যবস্থাপনা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়।

সভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব, সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. শামসুল হক, মোসলেহ উদ্দীন হাসান, মো. হাদিউজ্জামান ও রাকিব আহসান, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মঈনুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভায় প্রকল্পটি দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হয়।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেনজীরকে যেভাবে ধরিয়ে দিলো এআই
বেনজীরকে যেভাবে ধরিয়ে দিলো এআই
১৮ জুন থেকে শুরু হচ্ছে দেশব্যাপী ‘নজরুল বর্ষ’ উদ্বোধনী আয়োজন
১৮ জুন থেকে শুরু হচ্ছে দেশব্যাপী ‘নজরুল বর্ষ’ উদ্বোধনী আয়োজন
বেনজীরের বিরুদ্ধে দুর্নীতির ছয়টি মামলা বিচারাধীন: দুদক
বেনজীরের বিরুদ্ধে দুর্নীতির ছয়টি মামলা বিচারাধীন: দুদক