• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২ চুপ্পুর গ্রেপ্তারে সাংবিধানিক সুরক্ষা নেই: আখতার হোসেন গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 'উচ্চপর্যায়ের টাস্কফোর্স' গঠনের ঘোষণা মোদির রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি অবৈধ সম্পদের অভিযোগ, সাবেক জেল সুপার ও স্ত্রীকে ঘিরে দুদকের অনুসন্ধান স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী শারমিনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন স্বাস্থ্যমন্ত্রী সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঈদযাত্রা স্বাভাবিক, নেই যানজট

  টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ:  ২০ মার্চ ২০২৬, ১২:৩৩ পি.এম.
শেয়ার করুন 0
যমুনা সেতু দিয়ে স্বাভাবিক গতিতে পারাপার হচ্ছে ঈদযাত্রীদের যানবাহন-ছবি-ভিওডি বাংলা
যমুনা সেতু দিয়ে স্বাভাবিক গতিতে পারাপার হচ্ছে ঈদযাত্রীদের যানবাহন-ছবি-ভিওডি বাংলা

শেষ মুহূর্তে নাড়ির টানে ঈদের আনন্দ পরিবার ও আত্মীয়-স্বজনের সঙ্গে ভাগাভাগি করতে বাড়ি ফিরছেন মানুষ। ঢাকা-টাঙ্গাইল যমুনাসেতু মহাসড়কে যানবাহনের চাপ কমে গেছে। স্বাভাবিক গতিতেই যানবাহন চলাচল করছে। এতে স্বস্তিতে ফিরছে ঘরমুখী মানুষ।

শুক্রবার (২০ মার্চ) যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে মোট ৪৫,৬১০টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে ঢাকাগামী ছিল ১৩,৭১৫টি এবং উত্তরবঙ্গগামী ৩১,৮৯৫টি। একই সময়ে টোল আদায় হয়েছে মোট ৩ কোটি ২৭ লাখ ৪৬ হাজার ৮৫০ টাকা। ঢাকাগামী যানবাহনের জন্য টোল ১ কোটি ৭ লাখ ২১ হাজার ৬৫০ টাকা এবং উত্তরবঙ্গগামী যানবাহনের জন্য ২ কোটি ২০ লাখ ২৫ হাজার ২শ’ টাকা আদায় হয়েছে।

গত পাঁচ দিনে সেতুর ওপর দিয়ে মোট ২,৫২,০৩৬টি যানবাহন পারাপার হয়েছে, যার টোল আদায় হয়েছে ১৫ কোটি ৩২ লাখ ৯০ হাজার ৭০০ টাকা। যমুনা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, "গতকাল সেতুর ওপর কয়েকটি গাড়ি বিকল হয়ে সারি লম্বা হয়েছিল। রাত সাড়ে ৮টার পর থেকে যানবাহনের চাপ কমেছে। আজ সকাল ৯টা পর্যন্ত যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করছে। সেতুর দুই পাশে মোট ১৮টি বুথে পারাপার করা হচ্ছে যানবাহন, এর মধ্যে মোটরসাইকেলের জন্য আলাদা চারটি বুথ চালু রয়েছে।"

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ শরীফ জানান, "গতকাল রাত থেকেই মহাসড়কে যানবাহনের চাপ কমেছে। অতিরিক্ত যানবাহন ও কয়েকটি বিকল গাড়ির কারণে ধীরগতির সৃষ্টি হয়েছিল। বর্তমানে যান চলাচল স্বাভাবিক, এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পর্যাপ্তভাবে মোতায়েন রয়েছে।"

ঢাকা-গাজীপুর থেকে টাঙ্গাইল পর্যন্ত চারলেন সড়কের সুবিধা ঘরমুখী যাত্রীদের নির্বিঘ্নে যাত্রা নিশ্চিত করছে। পুলিশ জানিয়েছে, যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রার জন্য সড়কে পর্যাপ্ত কর্মী মোতায়েন করা হয়েছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
চট্টগ্রামে লুট হওয়া ডবলমুরিং থানার দুটি পিস্তল উদ্ধার
ছবি: সংগৃহীত
ভূমি অফিসে টাকা নেওয়ার ভিডিও, কর্মকর্তা বললেন ‘ধারের টাকা’
ছবি: সংগৃহীত
বিচার ও সংস্কারের প্রশ্নে কোনো আপস নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী