• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইতিহাসের সবচেয়ে বড় হামলার মুখে পড়েছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক    ১৫ মার্চ ২০২৬, ০৪:০৩ পি.এম.
ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইসরায়েল তার ইতিহাসের সবচেয়ে বড় সামরিক হামলার মুখে পড়েছে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ডেভিড স্যাকস এক পডকাস্টে জানান, “বর্তমান যুদ্ধে ইসরায়েল ব্যাপক ক্ষয়ক্ষতি ও বড় ধরনের চাপের মধ্যে রয়েছে। প্রাণহানি বেড়েছে, অবকাঠামোর বড় ক্ষতি হয়েছে এবং অনেক মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে।”

তিনি আরও বলেন, “যুদ্ধ দীর্ঘায়িত হলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে। এতে দেশের নিরাপত্তা বড় ধরনের ঝুঁকিতে পড়বে।”

স্যাকসের মতে, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানের সামরিক সক্ষমতা অনেকটা দুর্বল করতে পেরেছে, তাই পরিস্থিতি আরও জটিল হওয়ার আগে যুদ্ধবিরতি বা আলোচনা মাধ্যমে উত্তেজনা কমানো উচিত।

অন্যদিকে ইসরায়েলি গণমাধ্যম জানায়, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান কয়েক সপ্তাহের মধ্যে শেষ করার পরিকল্পনা করছে তেলআবিব। ইসরায়েলের সেনাপ্রধানের মতে, এপ্রিলের শুরুতে পাসওভার উৎসবের সময়ের কাছাকাছি এই অভিযান শেষ হতে পারে।

তবে ইসরায়েলি কর্মকর্তারা স্বীকার করেছেন, “যুদ্ধ শুরুর আগে যে ধারণা করা হয়েছিল, এখন তার তুলনায় ইরানের শাসনব্যবস্থা উৎখাতের সম্ভাবনা অনেক কম।”

সূত্র: শাফাক নিউজ

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হরমুজ সংকটে বিশ্ব অর্থনীতিতে বড় ঝুঁকি
হরমুজ সংকটে বিশ্ব অর্থনীতিতে বড় ঝুঁকি
ইসরায়েলে ৬,৫০০ টন সামরিক সরঞ্জাম পাঠালো যুক্তরাষ্ট্র
ইসরায়েলে ৬,৫০০ টন সামরিক সরঞ্জাম পাঠালো যুক্তরাষ্ট্র
লেবাননের ১০ কিলোমিটার ভেতরে ইসরায়েলি বাহিনী
লেবাননের ১০ কিলোমিটার ভেতরে ইসরায়েলি বাহিনী