• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

লেবাননের ১০ কিলোমিটার ভেতরে ইসরায়েলি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক    ১ মে ২০২৬, ১০:২০ এ.এম.
ছবি: সংগৃহীত

লেবানন সীমান্তে উত্তেজনা আরও বাড়িয়ে প্রায় ১০ কিলোমিটার (৬.২ মাইল) ভেতরে প্রবেশ করেছে ইসরায়েলি বাহিনী। পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে, কারণ ওই এলাকা থেকে সরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইসরায়েল।

ইসরায়েলের উত্তরাঞ্চলীয় কমান্ডের কমান্ডার রাফি মিলো স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে জানান, লেবাননের দক্ষিণাঞ্চলের প্রায় ৬০টি গ্রামজুড়ে বিস্তৃত এলাকায় “শত্রুমুক্ত” করার অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা।

ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, বর্তমান অবস্থান থেকে সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই।
কমান্ডার মিলো বলেন, “আমরা যা করছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের এখনও অনেক কাজ বাকি।”

তিনি আরও দাবি করেন, এটি দীর্ঘস্থায়ী একটি যুদ্ধ এবং হিজবুল্লাহকে নির্মূল করতে যতদিন প্রয়োজন, ততদিন অভিযান চালিয়ে যেতে প্রস্তুত ইসরায়েলি বাহিনী।
অভিযান পরিচালনার বিষয়ে মিলো আরও জানান, ওই অঞ্চলে তাদের পূর্ণ স্বাধীনতা রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী তারা অভিযান, বিমান হামলা ও গোলাবর্ষণ অব্যাহত রাখছে।

তথ্যসূত্র: আলজাজিরা

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!