• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মধ্যপ্রাচ্যে হোটেল-বাসাবাড়িতে আশ্রয় মার্কিন সেনাদের, খুঁজছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক    ১৩ মার্চ ২০২৬, ১০:৫৮ এ.এম.
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের গতিবিধি ও অবস্থান সম্পর্কে তথ্য দিতে স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা শাখা।

এক বিবৃতিতে আইআরজিসি দাবি করেছে, বর্তমানে ওই অঞ্চলের বিভিন্ন হোটেল ও ব্যক্তিগত বাসাবাড়িতে হাজার হাজার মার্কিন সেনা সদস্য আত্মগোপন করে আছে। সংস্থাটির অভিযোগ, যুক্তরাষ্ট্র নিজেদের স্বার্থ রক্ষায় স্থানীয় আরব নাগরিকদের ‘মানবঢাল’ হিসেবে ব্যবহার করছে।

বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকানদের শনাক্ত করে তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। তাই কোনো হোটেল বা ব্যক্তিগত বাসায় তাদের আশ্রয় না দেওয়ার জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষকে মার্কিন সেনাদের অবস্থানের আশপাশ থেকে দূরে থাকার জন্য সতর্ক থাকতে বলা হয়েছে।

আইআরজিসি মার্কিন সেনাদের ‘সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করে বলেছে, তাদের লুকিয়ে থাকার স্থান সম্পর্কে সঠিক তথ্য সরবরাহ করা একটি ‘ইসলামী দায়িত্ব’।

এসব তথ্য পাঠানোর জন্য একটি নির্দিষ্ট টেলিগ্রাম চ্যানেল ব্যবহার করার নির্দেশনাও দেওয়া হয়েছে। সাধারণ মানুষের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে বলে বিবৃতিতে ইঙ্গিত দেওয়া হয়েছে।

সম্প্রতি মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তীব্র উত্তেজনার প্রেক্ষাপটে এই আহ্বান এসেছে। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর সরাসরি হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হরমুজ সংকটে বিশ্ব অর্থনীতিতে বড় ঝুঁকি
হরমুজ সংকটে বিশ্ব অর্থনীতিতে বড় ঝুঁকি
ইসরায়েলে ৬,৫০০ টন সামরিক সরঞ্জাম পাঠালো যুক্তরাষ্ট্র
ইসরায়েলে ৬,৫০০ টন সামরিক সরঞ্জাম পাঠালো যুক্তরাষ্ট্র
লেবাননের ১০ কিলোমিটার ভেতরে ইসরায়েলি বাহিনী
লেবাননের ১০ কিলোমিটার ভেতরে ইসরায়েলি বাহিনী