• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইরানের হাতে মুখোমুখি যুদ্ধে মার খাচ্ছে আমেরিকা-ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক    ৯ মার্চ ২০২৬, ০৯:২৫ পি.এম.
ছবি: সংগৃহীত

আকাশপথে নির্বিচারে বিমান হামলার মাধ্যমে নিজেদের সামরিক শ্রেষ্ঠত্ব প্রমাণের চেষ্টা করলেও, স্থলপথে মুখোমুখি যুদ্ধে বড় ধরনের ধাক্কা খেয়েছে ইসরায়েল ও মার্কিন বাহিনী। লেবানন ও ইরানের অভ্যন্তরে পৃথক দুটি অভিযানে গিয়ে চরম বিপর্যয়ের মুখে পড়ে তারা।

পূর্ব লেবাননের বেক্কা ও নবিশিদ অঞ্চলে বড় ধরনের অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে ইসরায়েলি বাহিনী। সোমবার ভোরে অন্তত ১৫টি সামরিক হেলিকপ্টার নিয়ে ইসরায়েলের একটি বিশেষ ইউনিট লেবানন সীমান্তে প্রবেশের চেষ্টা করে। প্রতিরোধ যোদ্ধারা সময়মতো এই অনুপ্রবেশ শনাক্ত করে পাল্টা আক্রমণ শুরু করলে সেখানে দুজন দখলদার সেনা নিহত এবং একটি ইসরায়েলি হেলিকপ্টার বিধ্বস্ত হয়।

অন্যদিকে, ইরানের অভ্যন্তরে অভিযান চালাতে গিয়ে বেশ কয়েকজন আমেরিকান সেনা আটক হয়েছেন বলে দাবি করেছেন দেশটির নিরাপত্তা প্রধান আলী লারিজানী। তিনি জানান, ওয়াশিংটন এই লজ্জাজনক ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও সত্য বেশিদিন গোপন রাখা সম্ভব হবে না। যদিও পেন্টাগন এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এ খবর ছড়িয়ে পড়েছে।

ভিওডি বাংলা/আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হরমুজ সংকটে বিশ্ব অর্থনীতিতে বড় ঝুঁকি
হরমুজ সংকটে বিশ্ব অর্থনীতিতে বড় ঝুঁকি
ইসরায়েলে ৬,৫০০ টন সামরিক সরঞ্জাম পাঠালো যুক্তরাষ্ট্র
ইসরায়েলে ৬,৫০০ টন সামরিক সরঞ্জাম পাঠালো যুক্তরাষ্ট্র
লেবাননের ১০ কিলোমিটার ভেতরে ইসরায়েলি বাহিনী
লেবাননের ১০ কিলোমিটার ভেতরে ইসরায়েলি বাহিনী