• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমের চাঞ্চল্যকর তথ্য হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির ঢাকার ভোটার স্থানান্তরে ‘অস্বাভাবিক’ হিড়িক, সিটি নির্বাচনে নতুন সমীকরণ? সংসদের নতুন স্পিকারকে শুভেচ্ছা জানিয়ে পাকিস্তানের বার্তা বিরোধীদলীয় উপনেতার বক্তব্যে টেবিল চাপড়ে হাসলেন প্রধানমন্ত্রী যুদ্ধ শুরুর পর ইরানে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান ডিএসসিসি প্রশাসকের রামপালে সড়ক দুর্ঘটনায় ১৩ মৃত্যু: জামায়াতের শোক প্রকাশ মার্চের ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ডলার প্রথম ভাষণেই দুই দেশের বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতার হুঙ্কার

রাঙ্গাবালীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনে পুড়ে ছাই বসতঘর

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি    ৩ মার্চ ২০২৬, ০৪:৫৭ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে দু’টি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (২ মার্চ) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সামুদাফৎ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার সম্পদ নষ্ট হয়েছে বলে জানা গেছে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, সামুদাফৎ গ্রামের বাসিন্দা হাসেম হাওলাদারের মেয়ে আলেয়া বেগমের ঘরে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশে থাকা তার ভাই আলি আশরাফের বসতঘরেও ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও ততক্ষণে দু’টি ঘরই পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত আলেয়া বেগম জানান, প্রতিদিনের মতো তিনি সকালে ছাগলকে ঘাস খাওয়াতে বাড়ির বাইরে যান এবং পাশের ডালক্ষেতে আগাছা পরিষ্কার করছিলেন। এ সময় বাড়িতে সবকিছু স্বাভাবিক ছিল। হঠাৎ আগুন লাগার খবর পেয়ে ছুটে এসে দেখেন, আগুনে ঘরের সবকিছু পুড়ে গেছে। তার ভাষ্য, “সব মিলিয়ে আমাদের প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার সম্পদ আগুনে পুড়ে শেষ হয়ে গেছে।”

অপর ক্ষতিগ্রস্ত আশরাফুল ইসলাম জানান, তিনি ঘর তালাবদ্ধ করে দোকানে গিয়েছিলেন। কিছুক্ষণ পর ছেলে এসে আগুন লাগার খবর দিলে দ্রুত বাড়িতে ফিরে আসেন। এসে দেখেন, চারদিকে লোকজনের ভিড় আর পুড়ে যাওয়া ঘরের ধ্বংসস্তূপ। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “পরনের কাপড় ছাড়া আমাদের আর কিছুই অবশিষ্ট নেই। ঘরের সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।”

এ বিষয়ে রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (ওসি)  সিরাজুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে বিষয়টি নিশ্চিতভাবে বলতে ফায়ার সার্ভিসের তদন্ত প্রয়োজন।

তিনি আরও দুঃখ প্রকাশ করে জানান, রাঙ্গাবালীতে নিজস্ব ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বিলম্ব হয়েছে। এ বিষয়ে চূড়ান্ত মতামত ফায়ার সার্ভিস কর্তৃপক্ষই দিতে পারবে বলেও উল্লেখ করেন তিনি।

ভিওডি বাংলা-মো. কাওছার আহম্মেদ/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহীতে জমে উঠেছে রেশমি পোশাকের বেচাকেনা
রাজশাহীতে জমে উঠেছে রেশমি পোশাকের বেচাকেনা
রাজশাহীতে চেয়ারম্যানকে পিটিয়ে ভিজিএফ কার্ডের তালিকা ছিনতাই
রাজশাহীতে চেয়ারম্যানকে পিটিয়ে ভিজিএফ কার্ডের তালিকা ছিনতাই
নাগেশ্বরীতে বাল্যবিবাহ বন্ধে সংলাপ-ইন্টারেক্টিভ সভা অনুষ্ঠিত
নাগেশ্বরীতে বাল্যবিবাহ বন্ধে সংলাপ-ইন্টারেক্টিভ সভা অনুষ্ঠিত