• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জামালপুরে ৩১ পিস ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি    ৭ জুলাই ২০২৬, ০৩:২০ পি.এম.
গ্রেপ্তার হওয়া যুবদল নেতা ইমন সরকার। ছবি: সংগৃহীত
গ্রেপ্তার হওয়া যুবদল নেতা ইমন সরকার। ছবি: সংগৃহীত

জামালপুর সদর উপজেলার ইটাইল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ইমন সরকারকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার তদন্ত কর্মকর্তা এ টি এম মাহমুদুল হক।

মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাতের শেষ ভাগে উপজেলার দেবেরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

পুলিশ জানায়, অভিযানের সময় ইমন সরকারের কাছ থেকে ৩১ পিস ইয়াবা ও নগদ ২৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া আলামত জব্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গ্রেপ্তার হওয়া ইমন সরকার ইটাইল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। পাশাপাশি তিনি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বেও ছিলেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তিনি মাদকসেবন ও ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এ কারণে এলাকায় তাকে ঘিরে নানা অভিযোগের সৃষ্টি হয়। তার আচরণ ও কর্মকাণ্ড নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও অসন্তোষ ছিল বলে জানা গেছে।

এ বিষয়ে স্থানীয় সাবেক ছাত্রদল নেতা সাব্বির হোসেন বলেন, মাদকাসক্তি ও বিতর্কিত কর্মকাণ্ডের কারণে উপজেলা যুবদল আগেই তাকে ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। তবে তিনি এখনও ওয়ার্ড যুবদলের সভাপতির পাশাপাশি শ্রমিক দলের একটি পদে দায়িত্ব পালন করছেন বলে দাবি করেন তিনি।

সদর থানার তদন্ত কর্মকর্তা এ টি এম মাহমুদুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইমন সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে ৩১ পিস ইয়াবা ও ২৪ হাজার টাকা জব্দ করা হয়েছে।  

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
দায়িত্বে ফিরছেন সিংগাইরের ৮ ইউপি চেয়ারম্যান
ছবি: সংগৃহীত
পুলিশ আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত
পাবনায় অস্ত্রসহ আটক ৪ জন