• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি

ভিওডি বাংলা ডেস্ক    ৮ জুলাই ২০২৬, ০২:২৮ এ.এম.
নিহত সাইফুল ইসলাম সিজু। ছবি: সংগৃহীত
নিহত সাইফুল ইসলাম সিজু। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে সন্ত্রাসীদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের এক নেতা গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় পালিয়ে যাওয়ার সময় অস্ত্রসহ এক সন্দেহভাজন যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।

মঙ্গলবার (৭ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে মিরপুর ১০ নম্বরের সেনপাড়া পর্বতা এলাকার একটি বাসার সামনে এ হামলার ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ব্যক্তি সাইফুল ইসলাম সিজু (৪০)। তিনি মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। রাজনৈতিক দায়িত্ব পালনের পাশাপাশি সেনপাড়া পর্বতায় নিজ বাসার দ্বিতীয় তলায় ‘এসটি’ নামে একটি ইন্টারনেট সেবার ব্যবসাও পরিচালনা করেন।

হাসপাতালে চিকিৎসাধীন সাইফুল ইসলামের শ্যালক সাইদুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে সাইফুল ইসলাম সিজু নিজ বাসার সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তিন থেকে চারজনের একটি দল অতর্কিতভাবে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। হামলাকারীদের ছোড়া গুলি তার দুই পা ও কোমরে লাগে। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

তিনি আরও জানান, গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালানোর চেষ্টা করে। এ সময় শান্ত ভূঁইয়া (২৪) নামে এক যুবককে একটি আগ্নেয়াস্ত্রসহ হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। তবে কী কারণে তার দুলাভাইয়ের ওপর এ হামলা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে তিনি কোনো তথ্য জানাতে পারেননি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সাইফুল ইসলাম সিজুর দুই পা ও কোমরে গুলির আঘাত রয়েছে। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে।

মিরপুর থানা পুলিশ জানিয়েছে, আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে হামলার প্রকৃত কারণ এবং এর পেছনে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০৬
ছবি: সংগৃহীত
মধ্যরাতে জবি শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ
বিএনপি নেতা সোহেল হত্যার বিচার চাইলেন মীর নেওয়াজ আলী
বিএনপি নেতা সোহেল হত্যার বিচার চাইলেন মীর নেওয়াজ আলী