কোয়ার্টার ফাইনালে কার মুখোমুখি হবে আর্জেন্টিনা?

শেষ বাঁশি বাজার পর লিওনেল মেসির চোখে জল। সেই আবেগের পেছনে ছিল বিশ্বকাপের অন্যতম নাটকীয় এক প্রত্যাবর্তনের গল্প। বিদায়ের শঙ্কা কাটিয়ে শেষ পর্যন্ত মিসরকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে ৭৮ মিনিট পর্যন্ত ২ ০ গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। সেই সময় পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ ছিল মিসরের দখলে। বিশ্বকাপের ইতিহাসে এর আগে দুই গোল পিছিয়ে পড়ার পর কখনোই জয় পায়নি আর্জেন্টিনা।
তবে এবার সেই ইতিহাস বদলে দিয়েছেন লিওনেল মেসিরা। ক্রিস্টিয়ান রোমেরো, লিওনেল মেসি ও এনজো ফার্নান্দেজের গোলে অবিশ্বাস্যভাবে ৩ ২ ব্যবধানে জয় তুলে নেয় আর্জেন্টিনা। এই জয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শেষ আটে উঠেছে গত আসরের চ্যাম্পিয়নরা।
কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি। শেষ ষোলোর শেষ ম্যাচে মুখোমুখি হবে কলম্বিয়া ও সুইজারল্যান্ড। সেই ম্যাচে বিজয়ী দলই কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ১২ জুলাই, রোববার, বাংলাদেশ সময় সকাল ৭টায়।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য