• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সৃজনশীল উদ্যোগকে এগিয়ে নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী এনসিপির সমাবেশে বিস্ফোরণ, গ্রেপ্তার যুবলীগের দুই নেতাকর্মী রিমান্ডে এবার অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক, সেই কারখানা বন্ধ ঘোষণা ৪৬ লাখ মামলা বিচারাধীন: সংসদে আইনমন্ত্রী গণতন্ত্র শক্তিশালীকরণে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের সিটি গ্রুপের চেয়ারম্যানসহ পাঁচ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জুলাই শহীদ জাহিদের পরিবারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর ‘প্রেস কর্মকর্তা’ হলেন মাহফুজ কবির মুক্তা গ্লোবাল গেটওয়ে ফোরামে আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী প্রজ্ঞাপন জারির নয় দিনেও যোগ দেননি সিলেটের ডিসি

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস-বন্যায় ১০ জনের মৃত্যু

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি    ৭ জুলাই ২০২৬, ০৮:০৯ পি.এম.
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস। ছবি: ভিওডি বাংলা
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস। ছবি: ভিওডি বাংলা

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে টানা কয়েক দিনের ভারি বর্ষণে সৃষ্ট পাহাড়ধস ও আকস্মিক বন্যায় এখন পর্যন্ত অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল পর্যন্ত বিভিন্ন সময়ে এসব দুর্ঘটনা ঘটে।

টানা চার দিনের বৃষ্টিতে ক্যাম্পজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, এ সময় অন্তত ১৬০টি দুর্যোগজনিত ঘটনা রেকর্ড করা হয়েছে। এর মধ্যে ৫২টি পাহাড়ধস, ১৪টি আকস্মিক বন্যা এবং ৮৩টি স্থানে ঝোড়ো হাওয়ায় বসতঘর ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা রয়েছে।

দুর্যোগে মোট ১ হাজার ৬১৪টি আশ্রয়স্থল আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া সম্পূর্ণভাবে ধসে গেছে আরও ১০টি ঘর। এতে প্রায় ১৫ হাজার ৮১৩ জন রোহিঙ্গা নানা ধরনের ক্ষতির মুখে পড়েছেন। তাদের মধ্যে ৩ হাজার ১৮২ জনকে নিরাপদ স্থানে সাময়িকভাবে স্থানান্তর করা হয়েছে।

মানবিক সহায়তায় নিয়োজিত বিভিন্ন সংস্থা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি ত্রাণ, খাদ্য, চিকিৎসাসেবা এবং অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকাগুলো পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় কক্সবাজার অঞ্চলে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে পাহাড়ধস ও জলাবদ্ধতার ঝুঁকি আরও বাড়তে পারে। এ পরিস্থিতিতে ক্যাম্পের নিচু ও পাহাড়ঘেঁষা এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ব্রাজিলের হারে কুষ্টিয়ায় যুবকের আত্মহত্যা
ছবি: সংগৃহীত
প্রতিমন্ত্রীর চিঠিতে সিএমপির সদরঘাট থানার ওসি প্রত্যাহার
ছবি: সংগৃহীত
সাংবাদিককে স্বাস্থ্য কর্মকর্তা ‘ইউএনওকে স্যার বললে আমাকেও বলতে হবে’