• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আজ দুই জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত

ভিওডি বাংলা ডেস্ক    ৮ জুলাই ২০২৬, ১২:৫৩ এ.এম.
ফাইল ছবি
ফাইল ছবি

বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম ও রাঙামাটি জেলার বুধবারের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে একই দিনে অন্যান্য শিক্ষা বোর্ড এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় নির্ধারিত পরীক্ষা পূর্বঘোষিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৭ জুলাই) রাতে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক অফিস আদেশের মাধ্যমে এ সিদ্ধান্ত জানায়। বৈরী আবহাওয়া ও চলমান বন্যা পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ‘বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম ও রাঙামাটি জেলার আগামী ০৮/০৭/২০২৬ তারিখ বুধবারের এইচএসসি/আলিম/এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা ২০২৬ স্থগিত করা হলো। অন্যান্য শিক্ষা বোর্ড এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার ওই তারিখের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।’

এদিকে, স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

ভিওডি বাংলা/এমএস


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৫ অনুষদে ডিন নিয়োগ
ছবি: সংগৃহীত
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জীবনীসহ ৩ বই সংরক্ষণের নির্দেশ বাতিল
ফুলেল শ্রদ্ধায় অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে চিরবিদায়
ফুলেল শ্রদ্ধায় অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে চিরবিদায়