• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
দ্বিতীয় গোল বাতিলে পর আবার গোল দিল মিশর দ্বিতীয় গোল বাতিল হওয়ায় ম্যাচে টিকে রইল আর্জেন্টিনা পাবলিক পরীক্ষায় ডিজিটাল কারসাজিতে ৫ বছরের জেল সীতাকুণ্ডেই ঝুঁকিতে ২৫ হাজার মানুষ, ১০০ পরিবারকে সরে যেতে নির্দেশ চার মাসে অনেক মন্ত্রী-প্রতিমন্ত্রীর সম্পদ ৮ গুণ বেড়েছে: নাহিদ ইসলাম সৃজনশীল উদ্যোগকে এগিয়ে নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী এনসিপির সমাবেশে বিস্ফোরণ, গ্রেপ্তার যুবলীগের দুই নেতাকর্মী রিমান্ডে এবার অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক, সেই কারখানা বন্ধ ঘোষণা ৪৬ লাখ মামলা বিচারাধীন: সংসদে আইনমন্ত্রী গণতন্ত্র শক্তিশালীকরণে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের

মাঝপথে আটকা পর্যটক এক্সপ্রেস, ঢাকা-কক্সবাজার রেল যোগাযোগ বন্ধ

চট্টগ্রাম প্রতিনিধি    ৭ জুলাই ২০২৬, ১০:২২ পি.এম.
মাঝপথে আটকা পর্যটক এক্সপ্রেস, ঢাকা-কক্সবাজার রেল যোগাযোগ বন্ধ
ছবি: সংগৃহীত

রেললাইনের ওপর পানি জমে থাকায় প্রায় এক হাজার যাত্রী নিয়ে চট্টগ্রাম নগরের ষোলশহরে আটকে আছে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন। মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ট্রেনটি আটকে পড়ে। কখন ট্রেনটি পুনরায় যাত্রা শুরু করবে, সে বিষয়ে কিছু বলতে পারছেন না রেলওয়ের কর্মকর্তারা।

রেলওয়ে সূত্রে জানা গেছে, সকাল সোয়া ৬টায় ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করে ট্রেনটি। দুপুর ১২টা ৩৫ মিনিটে চট্টগ্রামের ষোলশহর স্টেশন অতিক্রম করে। এরপর কিছু দূর গিয়ে ট্রেনটি আটকে যায়।

ষোলশহর স্টেশনের পরই জানালিহাট স্টেশন। স্টেশনটির মাস্টার নেজাম উদ্দিন বলেন, রেললাইনে পানি জমে থাকায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। আটকে পড়া পর্যটক একপ্রেসে এক হাজারের মতো যাত্রী রয়েছেন।

স্টেশন মাস্টার নেজাম উদ্দিন আরও বলেন, সকাল সাড়ে ছয়টার দিকে কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেন এলাকাটি অতিক্রম করেছে। তখনো কোনো সমস্যা হয়নি। তবে এরপর মুষলধারে বৃষ্টি হওয়ায় রেললাইনের ওপর পানি জমতে শুরু করে। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

রেলওয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পর্যটক এক্সপ্রেস ট্রেন বেলা ২টা ৪০ মিনিটের দিকে কক্সবাজারে পৌঁছানোর সময় নির্ধারিত ছিল। রেললাইনে পানি সরার পর ট্রেনটি পুনরায় কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় গ্রেপ্তার পাঁচজনকে আদালতে পাঠিয়েছে পুলিশ। ছবি: সংগৃহীত
এনসিপির যুব শাখার ৫ নেতা কারাগারে
অটোরিকশায় পাওয়া দুই লাখ টাকাসহ ব্যাগ প্রকৃত মালিকের কাছে পৌঁছে দিতে থানায় জমা দেন মো. রবিউল হোসেন। ছবি: ভিওডি বাংলা
কক্সবাজারে অটোরিকশায় পাওয়া ২ লাখ টাকা থানায় জমা
ছবি: সংগৃহীত
ব্রাজিলের হারে কুষ্টিয়ায় যুবকের আত্মহত্যা