• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমের চাঞ্চল্যকর তথ্য হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির ঢাকার ভোটার স্থানান্তরে ‘অস্বাভাবিক’ হিড়িক, সিটি নির্বাচনে নতুন সমীকরণ? সংসদের নতুন স্পিকারকে শুভেচ্ছা জানিয়ে পাকিস্তানের বার্তা বিরোধীদলীয় উপনেতার বক্তব্যে টেবিল চাপড়ে হাসলেন প্রধানমন্ত্রী যুদ্ধ শুরুর পর ইরানে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান ডিএসসিসি প্রশাসকের রামপালে সড়ক দুর্ঘটনায় ১৩ মৃত্যু: জামায়াতের শোক প্রকাশ মার্চের ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ডলার প্রথম ভাষণেই দুই দেশের বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতার হুঙ্কার

কুষ্টিয়ার যুবদল নেতা মিলনের বহিষ্কার প্রত্যাহার

কুষ্টিয়া প্রতিনিধি    ৩ মার্চ ২০২৬, ০৪:৪৪ পি.এম.
যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট জাকারিয়া আনছার মিলন-ছবি-ভিওডি বাংলা

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট জাকারিয়া আনছার মিলনের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (২ মার্চ) বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।  

প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য কুষ্টিয়ার কুমারখালী উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জাকারিয়া মিলনকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

আবেদনের প্রেক্ষিতে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এবং দলীয় সিদ্ধান্ত মোতাবেক ২ মার্চ বহিষ্কারাদেশ প্রত্যাহার করে অ্যাডভোকেট জাকারিয়া মিলনকে তার স্ব পদে (উপজেলা যুবদলের আহ্বায়ক) বহাল করা হয়। 

একই বিজ্ঞপ্তিতে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসভাপতি মনিরুজ্জামান জুয়েল এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

এর আগে গত ১৬ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করার অভিযোগে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এবং দলীয় সিদ্ধান্তে

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে অ্যাডভোকেট জাকারিয়া মিলনকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হয়। 

ভিওডি বাংলা/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহীতে জমে উঠেছে রেশমি পোশাকের বেচাকেনা
রাজশাহীতে জমে উঠেছে রেশমি পোশাকের বেচাকেনা
রাজশাহীতে চেয়ারম্যানকে পিটিয়ে ভিজিএফ কার্ডের তালিকা ছিনতাই
রাজশাহীতে চেয়ারম্যানকে পিটিয়ে ভিজিএফ কার্ডের তালিকা ছিনতাই
নাগেশ্বরীতে বাল্যবিবাহ বন্ধে সংলাপ-ইন্টারেক্টিভ সভা অনুষ্ঠিত
নাগেশ্বরীতে বাল্যবিবাহ বন্ধে সংলাপ-ইন্টারেক্টিভ সভা অনুষ্ঠিত