• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমের চাঞ্চল্যকর তথ্য হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির ঢাকার ভোটার স্থানান্তরে ‘অস্বাভাবিক’ হিড়িক, সিটি নির্বাচনে নতুন সমীকরণ? সংসদের নতুন স্পিকারকে শুভেচ্ছা জানিয়ে পাকিস্তানের বার্তা বিরোধীদলীয় উপনেতার বক্তব্যে টেবিল চাপড়ে হাসলেন প্রধানমন্ত্রী যুদ্ধ শুরুর পর ইরানে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান ডিএসসিসি প্রশাসকের রামপালে সড়ক দুর্ঘটনায় ১৩ মৃত্যু: জামায়াতের শোক প্রকাশ মার্চের ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ডলার প্রথম ভাষণেই দুই দেশের বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতার হুঙ্কার

ভূমি সেবায় স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিতে সভা অনুষ্ঠিত

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ৩ মার্চ ২০২৬, ০৩:৪৮ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

টাঙ্গাইলের মধুপুরে উপজেলা পর্যায়ে ভূমি সেবার মান উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১১টায় টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) মধুপুরের উদ্যোগে উপজেলা ভূমি অফিসে আয়োজিত এ সভায় সনাক সদস্যবৃন্দ, ইয়েস গ্রুপ ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সনাক মধুপুরের ভূমি বিষয়ক আহ্বায়ক শ্রীকুমার গুহ নিয়োগি'র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দুর্নীতিবিরোধী আন্দোলন জোরদার করা এবং ভূমি সেবাখাতে শুদ্ধাচার চর্চার প্রয়োজনীয়তা ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। 

এসময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দীন, সনাক সভাপতি মো. বজলুর রশিদ খান, সদস্য মো. আব্দুল মালেক, অজয় মৃ, শামসুল আলম, সাদের আলী, ইয়েস দলনেতা পূর্ণ প্রসাদ নিলয় ও সজিব ইসলাম প্রমুখ।

সভায় টিআইবি’র চলমান প্রকল্পের আওতায় ইউনিয়ন ভিত্তিক ভূমি সেবার মানোন্নয়ন ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে গঠিত অ্যাকটিভ সিটিজেন গ্রুপের উদ্যোগে পরিচালিত কমিউনিটি মনিটরিং কার্যক্রম, স্থানীয় নাগরিক ও অভিভাবকদের অংশগ্রহণে অনুষ্ঠিত কমিউনিটি অ্যাকশন মিটিংয়ের আলোচ্য বিষয় ও প্রাপ্ত মতামত তুলে ধরা হয়। 

এ সময় টিআইবি'র এরিয়া কো-অর্ডিনেটর জিনিয়া গ্লোরিয়া ম্রং সনাকের প্রস্তাবনার আলোকে পাঁচটি গুরুত্বপূর্ণ সমস্যা পুনরায় উপস্থাপন করেন।

উল্লেখিত সমস্যাগুলো হলো- আদিবাসী জনগোষ্ঠীর ভূমি সংক্রান্ত জটিলতা, ভূমি সেবা পেতে সাধারণ মানুষের হয়রানি, ডিজিটাল সেবা সম্পর্কে অজ্ঞতা, ভূমি অফিসে সুপেয় পানির সংকট ও নারী সদস্যদের সেবা প্রাপ্তিতে প্রতিবন্ধকতা।

মুক্ত আলোচনায় সনাক সদস্য মো. আব্দুল মালেক বিশেষভাবে আদিবাসী জনগোষ্ঠীর ভূমি সমস্যার বিষয়টি তুলে ধরেন এবং দ্রুত সমাধানের দাবি জানান।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দীন বলেন, আদিবাসীদের ভূমি সমস্যা নিয়ে ইতোমধ্যে কাজ চলছে। বন বিভাগ, ভূমি অফিস ও জয়েনশাহীর আদিবাসী নেতৃবৃন্দ সম্মিলিতভাবে সমস্যাগুলো চিহ্নিত করার চেষ্টা করছেন। অতি শিগগিরই এসব সমস্যার সমাধান হবে বলে আমরা আশাবাদী।

তিনি আরও বলেন, অনেকে এসিল্যান্ড অফিসে আসতে ভয় পান। কিন্তু যে কেউ যদি প্রয়োজনীয় কাগজপত্রসহ আমার কাছে আসেন এবং কাগজপত্রে কোনো জটিলতা না থাকে, তাহলে আমি নিজে তা সমাধানের চেষ্টা করি। আমার সহকর্মীদেরও একই নির্দেশনা দেওয়া আছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ। আপনাদের সহযোগিতায় মধুপুরে ভূমি সেবার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে চাই।

সভাপতির বক্তব্যে শ্রীকুমার গুহ নিয়োগি বলেন, বিগত বছরে ইউনিয়ন ভূমি সেবার মান বৃদ্ধির লক্ষ্যে যেসব বিষয়ে চিঠি ইস্যু করা হয়েছিল, সেগুলো পুনরায় ইউনিয়নভিত্তিক কর্মীদের অবহিত করার জন্য বিশেষ অনুরোধ জানানো হচ্ছে।

সনাক সভাপতি বজলুর রশিদ খান বলেন, সনাক সবসময় জনগণের পাশে আছে। দুর্নীতিবিরোধী আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করে স্বচ্ছ ও জবাবদিহিমূলক ভূমি সেবা নিশ্চিত করতে আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাব।

সভা শেষে উপস্থিত সকল সদস্য দুর্নীতি প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ভিওডি বাংলা-মো. লিটন সরকার/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহীতে জমে উঠেছে রেশমি পোশাকের বেচাকেনা
রাজশাহীতে জমে উঠেছে রেশমি পোশাকের বেচাকেনা
রাজশাহীতে চেয়ারম্যানকে পিটিয়ে ভিজিএফ কার্ডের তালিকা ছিনতাই
রাজশাহীতে চেয়ারম্যানকে পিটিয়ে ভিজিএফ কার্ডের তালিকা ছিনতাই
নাগেশ্বরীতে বাল্যবিবাহ বন্ধে সংলাপ-ইন্টারেক্টিভ সভা অনুষ্ঠিত
নাগেশ্বরীতে বাল্যবিবাহ বন্ধে সংলাপ-ইন্টারেক্টিভ সভা অনুষ্ঠিত