• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
সৌরবিদ্যুৎ খাতেই ১০ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল-লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি একইদিনে ইরানে নতুন করে হামলার হুমকি দিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংস্কৃতিচর্চা না থাকলে জাতি ইতিহাস ভুলে যাবে : রিজভী জীবিকার পথ বন্ধ হলে বাঁচব কী করে? জাতীয় নেতাদের অশ্রদ্ধা করলে ইতিহাস ক্ষমা করবে না সরকারের গণবিরোধী সিদ্ধান্তে রাষ্ট্রকে দুর্বল করছে: ছাত্রপক্ষ জ্বালানি লোডিংয়ের অনুমতি মিলেছে, সহসাই জাতীয় গ্রিডে সরবরাহের আশা দায়িত্ব নিলেন নতুন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. জাকারিয়া জনদুর্ভোগের কথা চিন্তা করে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি

অনিয়ম-হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ ট্রাক মালিকরা

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ২ মার্চ ২০২৬, ০৩:৫২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

টাংগাইল জেলা ট্রাক মালিক সমিতি-এর মধুপুর উপজেলা শাখার নবগঠিত কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (০১ মার্চ) বিকালে মধুপুর ট্রাক মালিক সমিতির নিজস্ব সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি ও ট্রাক মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি জাকির হোসেন সরকার। এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি সুনীল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক খুররম খান ইউসুফজী প্রিন্স, সহ-সাধারন সম্পাদক এম এ রতন হায়দার, মিজানুল রহমান নান্নু'সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় সংগঠনের সাংগঠনিক কাঠামো সুদৃঢ়করণ, সদস্যদের স্বার্থ সংরক্ষণ, ট্রাক মালিকদের বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ ও সমাধান, পরিবহন খাতে শৃঙ্খলা রক্ষা এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া মধুপুর উপজেলার পরিবহন খাতে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সভাপতি জাকির হোসেন সরকার বলেন, ট্রাক মালিকদের ন্যায্য অধিকার রক্ষা ও ব্যবসায়িক নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সবাই একসঙ্গে কাজ করবো। সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে সকল সদস্যকে নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে হবে।

সাধারণ সম্পাদক খুররম খান ইউসুফজী প্রিন্স বলেন, নতুন কমিটি সদস্যদের আস্থা ও প্রত্যাশা পূরণে কাজ করবে। পরিবহন খাতে যে কোনো অনিয়ম বা হয়রানির বিরুদ্ধে সাংগঠনিকভাবে পদক্ষেপ নেওয়া হবে।

সভায় আগামী দিনের কর্মপরিকল্পনা নির্ধারণ, নিয়মিত সভা আয়োজন এবং সদস্য সংগ্রহ কার্যক্রম জোরদারের সিদ্ধান্ত গৃহীত হয়। শেষে সংগঠনের সার্বিক উন্নতি ও সফলতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

ভিওডি বাংলা/মোঃ লিটন সরকার/আ 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সারিয়াকান্দিতে অবৈধভাবে মজুদ ৪ হাজার লিটার ডিজেল জব্দ
সারিয়াকান্দিতে অবৈধভাবে মজুদ ৪ হাজার লিটার ডিজেল জব্দ
তাড়াশে রহস্যজনকভাবে ব্যক্তির লাশ উদ্ধার
তাড়াশে রহস্যজনকভাবে ব্যক্তির লাশ উদ্ধার
নেত্রকোনণায় রেজিস্ট্রি সেবায় চরম দুর্ভোগ
ভবন সংকট ও জনবল ঘাটতি নেত্রকোনণায় রেজিস্ট্রি সেবায় চরম দুর্ভোগ