• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জনগণের ভোটেই সরকার ক্ষমতায় এসেছে: রিজভী

ভিওডি বাংলা ডেস্ক    ৮ জুলাই ২০২৬, ০৪:১২ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছে এবং সেই কারণেই জনগণের কাছে জবাবদিহি রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এব) আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়।

রুহুল কবির রিজভী বলেন, "জোর করে ক্ষমতায় নয়, বর্তমান সরকার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে ক্ষমতায় এসেছে।"

তিনি আরও বলেন, "বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় এসেছে বলেই জনগণের কাছে সরকারের জবাবদিহিতা আছে।" একই সঙ্গে তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার জনকল্যাণে কাজ করছে এবং "কেউ অপরাধ করলে, পার পাবে না।"

অনুষ্ঠানের আগে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার পরিদর্শন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, এবের সভাপতি কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সার, সদস্য সচিব কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লবসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
এনসিপির জনসভায় হামলা রাজনীতির জন্য একটি কালো অধ্যায়: প্রতিমন্ত্রী ইশরাক
ছবি: সংগৃহীত
পুলিশি নিরাপত্তায় সাভার ছাড়লেন এনসিপি নেতারা
ছবি: সংগৃহীত
সংসদ ভবনে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজন, বাম জোটের ক্ষোভ