ইরাকে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

ইরান-ইসরায়েল উত্তেজনা ঘিরে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় ইরাকে বসবাসরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছে সেখানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির কারণে ইরাকে অবস্থিত বাংলাদেশি নাগরিকদের সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।” নিরাপত্তার স্বার্থে সবাইকে সামরিক স্থাপনার আশপাশ এড়িয়ে চলার এবং নিজ নিজ বাসা বা নিরাপদ স্থানে অবস্থান করার আহ্বান জানানো হয়েছে।
এছাড়া ইরাকি আইন মেনে চলা এবং দেশটির সরকারের জারি করা নির্দেশনা অনুসরণ করার জন্যও অনুরোধ করা হয়েছে।
যেকোনো জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বর +৯৬৪৭৮২৭৮৮৩৬৮০ অথবা ই-মেইল [email protected]এ যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
ভিওডি বাংলা/এমএস







