• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

ফ্রান্সে বিএনপির বিজয় উদযাপন ও দোয়া মাহফিল

ভিওডি বাংলা ডেস্ক    ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪২ পি.এম.
প্যারিসে প্রবাসী বিএনপি নেতারা বিজয় উদযাপন ও দোয়া মাহফিল করেন -ছবি: সংগৃহীত

ফ্রান্সের রাজধানী প্যারিসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয় উপলক্ষে বিজয় উদযাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় ‘সোনার বাংলা’ রেস্টুরেন্টে প্রবাসী জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রান্স শাখা জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ। সঞ্চালনা করেন যুবদল ফ্রান্সের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াদুদ আহমদ বাপ্পি এবং সহ-দপ্তর সম্পাদক কাউসার আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জুনেদ আহমেদ এবং তৃণমূল নেতা ইকবাল হোসেন আলী। এছাড়াও উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন, আব্দুর রব রানা, মনোয়ার হোসেন মুজাহিদ, বাসিত হোসাইন, সোহাগ আহমেদ, কাজী তুহিন রেজা, মারুফ আহমেদ ডালিম, মির্জা খালেদ, জমির উদ্দিন, গিয়াস আল মামুন, মাসুদ আহমেদ, এনামুল হক, সাব্বির হোসেন, শহিদুল ইসলাম, কামরুল হোসেন, এস এম দিপু, মিজান আহমেদ, মুহাম্মদ জুনায়েদ ও মারুফ আহমেদ প্রমুখ।

বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেন। তারা দেশের শান্তি, অগ্রগতি ও গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ওয়াদুদ আহমেদ। প্রবাসী নেতারা দেশের উন্নয়ন ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশে সক্রিয়ভাবে অবদান রাখার প্রতিশ্রুতি দেন।

এভাবে ফ্রান্সে প্রবাসী বিএনপি নেতারা নির্বাচনের ফলাফল উদযাপন ও দেশের জন্য দোয়া মাহফিলের মাধ্যমে সমর্থন ও দেশপ্রেমের প্রমাণ রাখেন।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দক্ষিণ সুদানে বাংলাদেশি সেনাসদস্যের মৃত্যু
দক্ষিণ সুদানে বাংলাদেশি সেনাসদস্যের মৃত্যু
জাপানে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত
জাপানে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত
সৌদি আরবে প্রাণ গেল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার
সৌদি আরবে প্রাণ গেল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার