• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
রাঙ্গুনিয়ায় পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটার গান উদ্ধার করল র‌্যাব-৭ আলফাডাঙ্গায় ৮৮ পিস ইয়াবাসহ আটক ১ জিয়াউর রহমানের আদর্শে দেশ চালাচ্ছেন তারেক রহমান: আবদুস সালাম ত্রিবেদীর বক্তব্যের ব্যাখ্যা চাইলেন জামায়াত আমীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: প্রধানমন্ত্রী শাহবাগে বিদ্যুৎ লাইনে বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল যুবদলের নতুন কমিটি ইতিবাচক ভূমিকা পালন করতে পারবে: মির্জা ফখরুল মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টিপাতের আভাস যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খসড়া চূড়ান্ত: পাকিস্তানের প্রধানমন্ত্রী বৈশ্বিক বিনিয়োগের কেন্দ্র হতে চায় ঢাকা : পররাষ্ট্রমন্ত্রী

ওমরাহ শেষে ফেরার পথে ৫ বাংলাদেশি নিহত

ভিওডি বাংলা ডেস্ক    ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৭ পি.এম.
ওমরাহ শেষে সৌদি আরবে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি প্রবাসী ও পরিবারের সদস্যরা-ছবি: সংগৃহীত

সৌদি আরবের আবহা শহরে ওমরাহ পালন শেষে দেশে ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার সদস্যসহ পাঁচজন বাংলাদেশি নিহত হয়েছেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ৩টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন সৌদি প্রবাসী মিজানুর রহমান মিজান (৪০), তার স্ত্রী ফারজানা আক্তার সুমি (৩০), স্কুল পড়ুয়া মেয়ে মেহের আফরোজ (১৩) এবং দেড় বছর বয়সী মেয়ে সুবহা আক্তার। একই গাড়ির ড্রাইভার মো. জিলানী বাবর (৩০)ও প্রাণ হারান।

দুর্ঘটনার একমাত্র বেঁচে থাকা ব্যক্তি হলো মিজানের মেঝো মেয়ে ফাইজা আক্তার (১১), যিনি গুরুতর আহত হয়ে জেদ্দার একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। নিহত মিজান লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের নলচরা গ্রামের ওশিম উদ্দিন বেপারীর ছেলে। তার মেয়ে মেহের আফরোজ স্থানীয় টিউরি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। গাড়ির ড্রাইভার জিলানী বাবরও একই উপজেলার বিষ্ণপুর গ্রামের পাটওয়ারী বাড়ির আবুল হোসেন পাটওয়ারী খোকার ছেলে।

বাহারুল আলম জানিয়েছেন, মিজান ও তার পরিবার ৩ ফেব্রুয়ারি সৌদিতে গিয়ে ওমরাহ পালন করেন। ওমরাহ শেষে ৫ দিনের সফর শেষে তারা রোববার রাত জেদ্দা থেকে বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। 

মিজানুর রহমানের মামাতো ভাই রিফাতুল ইসলাম বলেন, পাশের গ্রামের সৌদি প্রবাসী পারভেজ ভূঁইয়ার মাধ্যমে তারা এই দুর্ঘটনায় ৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া মিজানের মেঝো মেয়ে ফাইজা বর্তমানে চিকিৎসাধীন।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম বলেন, “সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যুর খবর অত্যন্ত দুঃখজনক। আমরা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। মরদেহগুলো দেশে ফেরাতে সকল ধরণের সহযোগিতা করা হবে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিমানবন্দরে প্রবাসী শ্রাবনের মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ইরাকে নিহত বিমানবন্দরে প্রবাসী শ্রাবনের মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ইরাকে দুর্ঘটনায় দুই বাংলাদেশি যুবকের মৃত্যু
ইরাকে দুর্ঘটনায় দুই বাংলাদেশি যুবকের মৃত্যু
এবার হজের খুতবা দেবেন শেখ আলি আল হুজাইফি
এবার হজের খুতবা দেবেন শেখ আলি আল হুজাইফি