• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

আ.লীগের সাবেক এমপি আটক

নিজস্ব প্রতিবেদক    ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৩ পি.এম.
আওয়ামী লীগের সাবেক এমপি অধ্যক্ষ শাহ্ আলম

রাজধানীর ব্যস্ত এলাকায় ইফতার অনুষ্ঠানে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন পিরোজপুর-২ আসনের আওয়ামী লীগ সমর্থিত সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহ্ আলম। পরে ঘটনাস্থল থেকে তাকে আটক করে পুলিশ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকার ডিপ্লোমা ইনস্টিটিউটের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক শাহ আলমের ছেলে মো. সাগর জানান, তার বাবা একটি ইফতার পার্টিতে অংশ নিতে ডিপ্লোমা ইনস্টিটিউটে গিয়েছিলেন। সেখানে উপস্থিত স্থানীয় লোকজন তাকে চিনতে পেরে ক্ষোভ প্রকাশ করে এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে জনতা রমনা থানায় খবর দেয়।

সাগর আরও বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাকে সেখান থেকে আটক করে থানায় নিয়ে যায়। বাবাকে রাজনৈতিক প্রতিহিংসার জন্য গ্রেপ্তার করা হয়েছে।

রমনা থানা সূত্র জানায়, বিক্ষুব্ধ জনসাধারণের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকেই শাহ্ আলমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, শাহ্ আলম ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পিরোজপুর-২ আসন থেকে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি পিরোজপুর জেলা পরিষদের প্রশাসকের দায়িত্বও পালন করেছেন।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে