• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

দুবাইয়ে বিকট বিস্ফোরণের শব্দ, আগুন-ধোঁয়ায় আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক    ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৪ পি.এম.
পুরোনো ছবি

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিকট বিস্ফোরণের মতো শব্দ শোনা গেছে বলে খবর পাওয়া গেছে। বার্তাসংস্থা রয়টার্স এক প্রত্যক্ষদর্শীর বরাতে জানিয়েছে, শহরের পাম আইল্যান্ড এলাকায় আগুন ও ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকালে কয়েকটি জোরালো শব্দ শোনা যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধারাবাহিক বিস্ফোরণের পর পাম আইল্যান্ডের দিক থেকে কালো ধোঁয়া ও আগুনের শিখা উঠতে দেখা গেছে।

এ বিষয়ে দুবাই পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে জানা গেছে।

বিভিন্ন সূত্রের দাবি, ইরান এ হামলা চালিয়েছে। একই সময়ে বাহরাইন, কুয়েত, কাতার ও সৌদি আরবেও হামলার খবর পাওয়া গেছে।

অন্যদিকে পাল্টা পদক্ষেপ হিসেবে ইসরায়েলের দিকে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। তবে সম্ভাব্য আরও হামলার আশঙ্কায় নাগরিকদের বাংকারে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!