• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ

আবারো কাতারের দোহায় ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক    ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০২ পি.এম.
কাতারে ইরানি মিসাইল প্রতিহতের দৃশ্য। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্রতর হওয়ার মধ্যে কাতারের রাজধানী দোহায় আবারও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। শনিবার দুপুরের পর এ নিয়ে দ্বিতীয় দফা হামলার খবর পাওয়া গেল। খবর বিবিসির।

এর আগে দুপুরে সংঘটিত হামলার পর কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা একাধিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এসব ক্ষেপণাস্ত্র দৃশ্যত এই অঞ্চলের সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি আল উদেইদ –কে লক্ষ্য করে ছোড়া হয়েছিল।

তখন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করে যে, ওই হামলায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

এদিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর কাতার ও বাহরাইনে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। সম্ভাব্য হামলা ও অস্থিরতার আশঙ্কায় দুই দেশে বসবাসরত নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। একই সঙ্গে কাতার ও বাহরাইনে অবস্থিত মার্কিন দূতাবাস দুটি তাদের কর্মীদেরও নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশনা দিয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) পৃথক বিবৃতিতে দূতাবাস দুটি জানায়, সব কর্মীর জন্য আশ্রয় পরিকল্পনা কার্যকর করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট দেশে অবস্থানরত সব মার্কিন নাগরিককেও একই পরামর্শ অনুসরণ করতে বলা হয়েছে।

এর আগে শনিবার ইরানের কয়েকটি স্থানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইরানের গণমাধ্যমের দাবি, এর প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালানো হচ্ছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক কার্যকর, জানালো হোয়াইট হাউজ
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক কার্যকর, জানালো হোয়াইট হাউজ
প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার
প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার মাঝেও অনড় ইরান, আন্তর্জাতিক উত্তেজনা বাড়ছে
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার মাঝেও অনড় ইরান, আন্তর্জাতিক উত্তেজনা বাড়ছে