• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

এনসিপির রাজনীতিতে অংশগ্রহণ আমাদের রাজনৈতিক বিজয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩১ পি.এম.
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, “জাতীয় সংসদে এনসিপি ছয়টি আসন পাওয়ায় দলটির জন্য এটি বড় অর্জন। ভবিষ্যতে এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে এবং তারা রাষ্ট্র ক্ষমতায় আরোহণ করবে। রাজনীতির কণ্টকাকীর্ণ পথে উত্থান-পতন মেনে এগোতেই হয়। যার জন্য এটি গ্রহণযোগ্য নয়, তারা টিকে থাকে না।”

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমণ্ডির আবাহনী মাঠে জাতীয় নাগরিক পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “জনগণের চাহিদা ও প্রত্যাশাকে সমন্বিত করে দেশের সব মানুষকে রাজনীতিতে অংশগ্রহণের জন্য উৎসাহিত করবে এমন রাজনীতি বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম চায়। আমরা এখন রাজনীতি করব বর্তমানের জন্য, ভবিষ্যতের জন্য। এই ভবিষ্যৎ নির্মাণে এনসিপির রাজনীতিতে অংশগ্রহণ ও জাতিকে নেতৃত্ব দেওয়াকে আমরা রাজনৈতিক বিজয় মনে করি।”

তিনি উল্লেখ করেন, “বর্তমান ও আগামী প্রজন্ম এমন রাজনীতি চায়, যা জনগণের প্রত্যাশা ও চাহিদাকে ধারণ করে। অতীতের ইতিহাসে সীমাবদ্ধ না থেকে ভবিষ্যৎ নির্মাণের রাজনীতি করতে হবে। এনসিপি ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র গণঅভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে।”

সালাহউদ্দিন আহমেদ বলেন, “আমরা জাতীয় স্বার্থে এক থাকব। সংসদে তর্ক-বিতর্ক ও বহুমত থাকবে, কিন্তু জাতীয় স্বার্থে ঐকমত্য গড়ে তোলা হবে। সংসদ আলোচনার কেন্দ্রবিন্দু হবে। জাতীয় ইস্যুগুলোতে আলোচনা ও বিতর্কের মাধ্যমে জাতিকে সঠিক দিকনির্দেশনা দিতে পারব।”

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী