• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

মালয়েশিয়ায় ২২২ বাংলাদেশি গ্রেপ্তার

ভিওডি বাংলা ডেস্ক    ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৩ এ.এম.
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্যে ইমিগ্রেশন অভিযানে ২২২ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে তেরেঙ্গানু ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে শুরু হওয়া অভিযান বিকাল ৫টা পর্যন্ত চলেছে।

অভিযানে ইমিগ্রেশন জেএইএমের সঙ্গে জাতীয় নিবন্ধন (জেপিএন), জনশক্তি বিভাগ (জেটিকে) এবং নির্মাণ শিল্প উন্নয়ন বোর্ড (সিআইডিবি)-এর ৬৪ জন কর্মকর্তা ও কর্মচারী অংশ নেন।

তেরেঙ্গানু ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসরি মোহাম্মদ নর সাংবাদিকদের জানান, মোট ৩১৬ জন বিদেশিকে তল্লাশি করে ২২৬ জনকে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর অধীনে অপরাধের কারণে গ্রেপ্তার করা হয়েছে। আটকদের মধ্যে বাংলাদেশি ২২২ জন, ইন্দোনেশিয়ার তিন জন ও একজন ভারতীয় নাগরিক রয়েছেন।

প্রাথমিকভাবে গ্রেপ্তারকৃতদের অপরাধ হিসেবে চিহ্নিত হয়েছে—ব্যক্তিগত নথিপত্রের অভাব, বৈধ সময়সীমা অতিক্রম করে বসবাস এবং ভিসার অপব্যবহার। এরা ইমিগ্রেশন আইন ১৯৬৩-এর রেগুলেশন ৩৯(বি)-এর অন্তর্ভুক্ত।

মোহাম্মদ ইউসরি আরও জানান, ২০২৬ সালের জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত তেরেঙ্গানু ইমিগ্রেশন ৪১৫ জন অনিবন্ধিত অভিবাসীকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে বাংলাদেশের পাশাপাশি ইন্দোনেশিয়া, মিয়ানমার, পাকিস্তান, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভারত ও নেপালের নাগরিক রয়েছেন।

গ্রেপ্তারকৃতদের পরবর্তী প্রক্রিয়ার জন্য কুয়ালা বেরংয়ের আজিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে স্থানান্তর করা হয়েছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দক্ষিণ সুদানে বাংলাদেশি সেনাসদস্যের মৃত্যু
দক্ষিণ সুদানে বাংলাদেশি সেনাসদস্যের মৃত্যু
জাপানে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত
জাপানে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত
সৌদি আরবে প্রাণ গেল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার
সৌদি আরবে প্রাণ গেল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার