• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

খামেনি বেঁচে আছেন, শিগগিরই বক্তব্য দেবেন

আন্তর্জাতিক ডেস্ক    ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৪ পি.এম.
ছবি: সংগৃহীত

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ঘিরে ছড়িয়ে পড়ে মৃত্যুর গুঞ্জন। তবে তেহরান সাফ জানিয়ে দিয়েছে—তিনি জীবিত আছেন এবং শিগগিরই জাতির উদ্দেশে বক্তব্য দেবেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বক্তব্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

অন্যদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্যবস্তু করা হয়। এ ঘটনার পর থেকেই খামেনির অবস্থা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়।

এমন পরিস্থিতিতে গুঞ্জন নাকচ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ‘আমার জানা মতে খামেনি এখনো জীবিত।’

এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, সব কিছু নিয়ন্ত্রণে রয়েছে। আমরা হয়তো কয়েকজন কমান্ডারকে হারিয়েছি, কিন্তু এটা খুব বড় কোনো সমস্যা নয়। তিনি দাবি করেন, ইরানে শাসনব্যবস্থা পরিবর্তন করা ‘মিশন ইম্পসিবল’, কারণ বর্তমান সরকারের প্রতি জনগণের সমর্থন রয়েছে।

ভিওডি বাংলা/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও যাবে না
ইরান: হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও যাবে না
ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসের দাবি নাকচ করল ইরান
ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসের দাবি নাকচ করল ইরান
ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল স্পেন
ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল স্পেন