• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 'উচ্চপর্যায়ের টাস্কফোর্স' গঠনের ঘোষণা মোদির রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি অবৈধ সম্পদের অভিযোগ, সাবেক জেল সুপার ও স্ত্রীকে ঘিরে দুদকের অনুসন্ধান স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী শারমিনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন স্বাস্থ্যমন্ত্রী সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন দলীয় ব্যক্তির নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত গাড়ি কেনার নেশায় প্রথম সিনেমায় ‘হ্যাঁ’ বলেছিলেন রাকুল প্রীত সিং

রকস্টার ব্র্যাড আর্নল্ড আর নেই

  বিনোদন ডেস্ক
প্রকাশ:  ৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৩ পি.এম.
শেয়ার করুন 0
গ্র্যামি-মনোনীত রক ব্যান্ড ‘থ্রি ডোরস ডাউন’এর প্রধান ভোকালিস্ট ব্র্যাড আর্নল্ড-ছবি: সংগৃহীত
গ্র্যামি-মনোনীত রক ব্যান্ড ‘থ্রি ডোরস ডাউন’এর প্রধান ভোকালিস্ট ব্র্যাড আর্নল্ড-ছবি: সংগৃহীত

গ্র্যামি-মনোনীত জনপ্রিয় মার্কিন রক ব্যান্ড ‘থ্রি ডোরস ডাউন’-এর প্রতিষ্ঠাতা সদস্য ও প্রধান ভোকালিস্ট ব্র্যাড আর্নল্ড আর নেই। ক্যানসারের সঙ্গে দীর্ঘ এক বছরের লড়াইয়ের পর শনিবার (৭ ফেব্রুয়ারি) তিনি নিজ বাসায় শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর।

ব্যান্ডের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, স্টেজ–৪ কিডনি ক্যানসারে আক্রান্ত ব্র্যাড স্ত্রী ও পরিবারের সদস্যদের পাশে নিয়েই শান্তিপূর্ণভাবে মৃত্যুবরণ করেন।

ব্র্যাড আর্নল্ড ২০২৫ সালের মে মাসে প্রথমবারের মতো অসুস্থতার কথা প্রকাশ্যে জানান। তিনি তখন জানান, তার শরীরে স্টেজ–৪ ক্লিয়ার সেল রেনাল কার্সিনোমা শনাক্ত হয়েছে, যা পরবর্তীতে ফুসফুসেও ছড়িয়ে পড়ে। অসুস্থতা প্রকাশের সময় তিনি বলেছিলেন, “আমি ভয় পাই না। সত্যিই ভয় পাচ্ছি না। সুযোগ পেলে আমার জন্য প্রার্থনা করবেন।”

তার অসুস্থতার কারণে ব্যান্ডটি ওই সময়ে নির্ধারিত একাধিক ট্যুর বাতিল করতে বাধ্য হয়।

‘থ্রি ডোরস ডাউন’ ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে গঠিত হয়। ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘দ্য বেটার লাইফ’ প্রকাশের পরই বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং অ্যালবামটি ছয় মিলিয়নের বেশি কপি বিক্রি হয়। এখন পর্যন্ত ব্যান্ডটি মোট ছয়টি অ্যালবাম প্রকাশ করেছে।

ব্যান্ডের গানের মধ্যে ‘ক্রিপ্টোনাইট’, ‘হেয়ার উইথআউট ইউ’, ‘হোয়েন আই’ম গন’ ও ‘লুজার’ গানগুলো বিশেষভাবে জনপ্রিয়। ব্র্যাড আর্নল্ডের শক্তিশালী কণ্ঠের কারণে রক সংগীতের অঙ্গনে তিনি আলাদা পরিচিতি ও খ্যাতি অর্জন করেছিলেন।

ব্র্যাড আর্নল্ডের প্রয়াণে বিশ্ব সংগীত অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা মাতাবেন অনুপম রায়, শুরু টিকিট বিক্রি
ঢাকা মাতাবেন অনুপম রায়, শুরু টিকিট বিক্রি
ছবি: সংগৃহীত
চলচ্চিত্র ছেড়ে যে কারণে গ্রাফিক নভেলে ঝুঁকলেন কুসাক
সুরের মূর্ছনায় শিল্পকলা মাতালেন রুনা লায়লা
সুরের মূর্ছনায় শিল্পকলা মাতালেন রুনা লায়লা