• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 'উচ্চপর্যায়ের টাস্কফোর্স' গঠনের ঘোষণা মোদির রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি অবৈধ সম্পদের অভিযোগ, সাবেক জেল সুপার ও স্ত্রীকে ঘিরে দুদকের অনুসন্ধান স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী শারমিনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন স্বাস্থ্যমন্ত্রী সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন দলীয় ব্যক্তির নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত গাড়ি কেনার নেশায় প্রথম সিনেমায় ‘হ্যাঁ’ বলেছিলেন রাকুল প্রীত সিং

তারকাবহুল ‘বনলতা এক্সপ্রেস’-এর যাত্রা শুরু

  বিনোদন ডেস্ক
প্রকাশ:  ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:২৭ এ.এম.
শেয়ার করুন 0
সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’–এর কাস্ট রিভিল। সংগৃহীত ছবি
সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’–এর কাস্ট রিভিল। সংগৃহীত ছবি

পুরো অডিটোরিয়াম অন্ধকার। লাল কাপড়ে ঢাকা মঞ্চে হালকা আলো। সাউন্ডবক্সে ভেসে আসে কিছু সংলাপ আর ট্রেন চলার শব্দ। ধীরে ধীরে সরে যায় লাল পর্দা—উন্মোচিত হয় ট্রেনের আদলে সাজানো মঞ্চ। গল্পের চরিত্রগুলোর নামে ডাকা হয় শিল্পীদের। একে একে ট্রেন থেকে নেমে আসেন পরিচিত সব মুখ।

এই অভিনব আয়োজন ছিল তানিম নূর পরিচালিত দ্বিতীয় সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’–এর কাস্ট রিভিল অনুষ্ঠানে। গল্পের দেশে শুরু হতে যাওয়া নতুন এক ভ্রমণে সহযাত্রী হয়েছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, সাবিলা নূর, শরীফুল রাজসহ আরও একঝাঁক তারকা ও নতুন মুখ।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের গল্প ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। গল্প, আবেগ ও মানবিক সম্পর্কের মেলবন্ধনে নির্মিত এই চলচ্চিত্র নিয়ে আশাবাদী নির্মাতা।

এ প্রসঙ্গে পরিচালক তানিম নূর বলেন,
‘হুমায়ূন আহমেদের গল্পের সঙ্গে জড়িয়ে থাকে মানুষের অনুভূতি, নিঃশব্দ যন্ত্রণা ও গভীর মানবিকতা। বনলতা এক্সপ্রেস সেই অনুভবেরই একটি ভিজ্যুয়াল যাত্রা। দর্শক এই সিনেমায় গল্পের ভেতর দিয়ে এক ধরনের ভ্রমণের অভিজ্ঞতা পাবেন।’

শনিবার সন্ধ্যায় ঢাকার রাশিয়ান কালচারাল সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সিনেমাটির শিল্পী-কলাকুশলী, আমন্ত্রিত অতিথি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কাস্ট রিভিলের পাশাপাশি সিনেমাটির ভাবনা ও নির্মাণপ্রক্রিয়া নিয়েও আলোচনা করা হয়। এতে উপস্থিত ছিলেন হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান।

হইচই স্টুডিওজ, বুড়িগঙ্গা টকিজ ও ডোপ—এই তিন প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত হতে যাওয়া ‘বনলতা এক্সপ্রেস’ মুক্তি পাবে আগামী বছর ঈদুল ফিতরে।

ভিওডি বাংলা/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা মাতাবেন অনুপম রায়, শুরু টিকিট বিক্রি
ঢাকা মাতাবেন অনুপম রায়, শুরু টিকিট বিক্রি
ছবি: সংগৃহীত
চলচ্চিত্র ছেড়ে যে কারণে গ্রাফিক নভেলে ঝুঁকলেন কুসাক
সুরের মূর্ছনায় শিল্পকলা মাতালেন রুনা লায়লা
সুরের মূর্ছনায় শিল্পকলা মাতালেন রুনা লায়লা