• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২ চুপ্পুর গ্রেপ্তারে সাংবিধানিক সুরক্ষা নেই: আখতার হোসেন গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 'উচ্চপর্যায়ের টাস্কফোর্স' গঠনের ঘোষণা মোদির রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি অবৈধ সম্পদের অভিযোগ, সাবেক জেল সুপার ও স্ত্রীকে ঘিরে দুদকের অনুসন্ধান স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী শারমিনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন স্বাস্থ্যমন্ত্রী সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন

নচিকেতা চক্রবর্তী হাসপাতালে, হৃদযন্ত্রে বসানো হলো দু’টি স্টেন্ট

  বিনোদন ডেস্ক
প্রকাশ:  ৭ ডিসেম্বর ২০২৫, ০৫:১২ পি.এম.
শেয়ার করুন 0
কলকাতার জনপ্রিয় বাংলা গায়ক নচিকেতা চক্রবর্তী - ছবি: সংগৃহীত
কলকাতার জনপ্রিয় বাংলা গায়ক নচিকেতা চক্রবর্তী - ছবি: সংগৃহীত

কলকাতার জনপ্রিয় বাংলা গায়ক নচিকেতা চক্রবর্তী হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত শনিবার (৬ ডিসেম্বর) রাতে বুকে অস্বস্তি অনুভব করার পর তাকে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

রোববার (৭ ডিসেম্বর) চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর তার হৃদযন্ত্রে সমস্যা শনাক্ত করেন এবং দ্রুত দুটি স্টেন্ট বসানোর সিদ্ধান্ত নেন। অস্ত্রোপচারের পরে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। 

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে টানা গানের অনুষ্ঠান করার কারণে ৬১ বছর বয়সী এই গায়কের শরীরের ওপর চাপ পড়ছিল। 

এই অসুস্থতার কারণে আসানসোলে নির্ধারিত একটি কনসার্ট বাতিল করা হয়েছে। শিল্পীর ঘনিষ্ঠ মহল জানিয়েছে, আগামী কয়েক দিনের সব অনুষ্ঠানের পরিকল্পনাও স্থগিত রাখা হয়েছে।

প্রসঙ্গত, গত দুর্গাপূজার সময় একটি অনুষ্ঠানে নচিকেতার সঙ্গে দেখা করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তখন তার স্বাস্থ্যের অবনতি দেখে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী এবং নিয়মিত খাওয়ার পরামর্শ দিয়েছিলেন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা মাতাবেন অনুপম রায়, শুরু টিকিট বিক্রি
ঢাকা মাতাবেন অনুপম রায়, শুরু টিকিট বিক্রি
ছবি: সংগৃহীত
চলচ্চিত্র ছেড়ে যে কারণে গ্রাফিক নভেলে ঝুঁকলেন কুসাক
সুরের মূর্ছনায় শিল্পকলা মাতালেন রুনা লায়লা
সুরের মূর্ছনায় শিল্পকলা মাতালেন রুনা লায়লা