• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 'উচ্চপর্যায়ের টাস্কফোর্স' গঠনের ঘোষণা মোদির রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি অবৈধ সম্পদের অভিযোগ, সাবেক জেল সুপার ও স্ত্রীকে ঘিরে দুদকের অনুসন্ধান স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী শারমিনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন স্বাস্থ্যমন্ত্রী সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন দলীয় ব্যক্তির নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত গাড়ি কেনার নেশায় প্রথম সিনেমায় ‘হ্যাঁ’ বলেছিলেন রাকুল প্রীত সিং

কন্যাসন্তানের বাবা হলেন অভিনেতা নিলয় আলমগীর

  বিনোদন ডেস্ক
প্রকাশ:  ২৮ নভেম্বর ২০২৫, ১০:৫৬ এ.এম.
শেয়ার করুন 0
অভিনেতা নিলয় আলমগী-ছবি: সংগৃহীত
অভিনেতা নিলয় আলমগী-ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর কন্যাসন্তানের বাবা হয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে তার স্ত্রী তাসনুভা তাবাসসুম হৃদি একটি ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেন। এটি দম্পতির প্রথম সন্তান।

বাবা হওয়ার আনন্দের খবরটি নিলয় নিজেই নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নবজাতকের সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ, কন্যা সন্তানের বাবা হলাম। নাম-রুশদা মাইমানাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।”

সুখবর প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছায় ভাসছেন নিলয় ও হৃদি। ভক্ত-শুভাকাঙ্ক্ষীসহ সহকর্মীরা নবজাতককে স্বাগত জানিয়ে পিতামাতাকে অভিনন্দন জানাচ্ছেন।

উল্লেখ্য, ২০২১ সালের ৭ জুলাই নিলয় আলমগীর ও তাসনুভা তাবাসসুম হৃদির বিয়ে হয়। সোশ্যাল মিডিয়ায় পরিচয়ের পর পারিবারিক আয়োজনে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। এটি হৃদির প্রথম বিয়ে হলেও নিলয়ের দ্বিতীয়। এর আগে, ২০১৬ সালে তিনি মডেল-অভিনেত্রী আনিকা কবির শখকে বিয়ে করেছিলেন, তবে সে দাম্পত্য বেশিদিন স্থায়ী হয়নি।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা মাতাবেন অনুপম রায়, শুরু টিকিট বিক্রি
ঢাকা মাতাবেন অনুপম রায়, শুরু টিকিট বিক্রি
ছবি: সংগৃহীত
চলচ্চিত্র ছেড়ে যে কারণে গ্রাফিক নভেলে ঝুঁকলেন কুসাক
সুরের মূর্ছনায় শিল্পকলা মাতালেন রুনা লায়লা
সুরের মূর্ছনায় শিল্পকলা মাতালেন রুনা লায়লা