• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা আবদুস সালামের ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় ২৪ ঘণ্টায় ১৮৩১ মামলা জুলাইয়ে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুলড্রেস পাবে: শিক্ষামন্ত্রী সরকারি সংস্থাগুলোকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ ভূমিমন্ত্রীর প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২০ হাসপাতাল নির্মাণ, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী খেলাধুলার প্রতি ভালোবাসা এখনো অটুট: মির্জা ফখরুল দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দেশে আনার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মৃত্যুর ৫ বছর পর এন্ড্রু কিশোরের  নামে  কর নোটিশ

বিনোদন ডেস্ক    ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৫ পি.এম.
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি প্লেব্যাক শিল্পী এন্ড্রু কিশোর-ছবি সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি প্লেব্যাক শিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যুর পাঁচ বছর পর তার নামে কর পরিশোধের নোটিশ পাঠিয়েছে কর অঞ্চল-১২। সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিদ স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, এন্ড্রু কিশোরের মোট ৭২,৮০৩ টাকা বকেয়া আছে। এর মধ্যে ২০০৫-০৬ অর্থবছরের ২২,৪২৩ টাকা এবং ২০১২-১৩ অর্থবছরের ৫০,৩৮০ টাকা বকেয়া রয়েছে।

কাজী রেহমান সাজিদ বলেন, “এটি আমাদের নিয়মিত কার্যক্রম। মৃত করদাতার বকেয়া কর তার পরিবারের ওপর বর্তাবে।” এনবিআর-এর নিয়ম অনুযায়ী, মৃত করদাতার সম্পদ থেকে আয়কর আদায় করতে প্রথমে একজন উত্তরাধিকারীকে প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয়। পরে ওই প্রতিনিধি প্রতিবছর রিটার্ন জমা দিয়ে কর পরিশোধ করবেন। যদি করযোগ্য আয় না থাকে, তাহলে রিটার্ন জমা দিতে হয় না।

এন্ড্রু কিশোর দীর্ঘ ১০ মাস ক্যানসারের সঙ্গে লড়াই করার পর ২০২০ সালের ৬ জুলাই মারা যান। তিনি বাংলা গানের ‘প্লেব্যাক সম্রাট’ হিসেবে পরিচিত এবং বাংলাদেশের আধুনিক ও চলচ্চিত্রজগতের বহু কালজয়ী গান তার কণ্ঠে সমৃদ্ধ।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিবা শানুর হুমকি পেলেন সালমান শাহ’র মা
শিবা শানুর হুমকি পেলেন সালমান শাহ’র মা
আসছে নতুন ধারাবাহিক 'গ্রামের নাম সুন্দরপুর’
আসছে নতুন ধারাবাহিক 'গ্রামের নাম সুন্দরপুর’
‘কালকে অবসর নেব’, মজার মন্তব্য অক্ষয়ের
‘কালকে অবসর নেব’, মজার মন্তব্য অক্ষয়ের