• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মুক্তি পাচ্ছে মেহজাবীনের প্রথম সিনেমা

   ১৯ ডিসেম্বর ২০২৪, ০৫:০২ পি.এম.

বিনোদন ডেস্ক

দীর্ঘ প্রতীক্ষার অবসান শেষ হলো। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঘুরে দেশের প্রেক্ষাগৃহে শুক্রবার (২০ ডিসেম্বর) মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় তারকা মেহজাবীন চৌধুরীর সিনেমা ‘প্রিয় মালতী’। এর মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে বাংলা নাটকের এই তারকার।

খোজ নিয়ে জানা গেছে, এখন পর্যন্ত মুক্তির জন্য ২০টি সিনেমা হল চূড়ান্ত হয়েছে। এমনটা নিশ্চিত করেছেন ফ্রেম পার সেকেন্ড- এর কর্ণধার ও সিনেমাটির অন্যতম প্রযোজক হাবিবুর রহমান তারেক।

তিনি বলেন, এখন পর্যন্ত আমরা ২০টি হল চূড়ান্ত করেছি। এরমধ্যে আরও কয়েকজন যোগাযোগ করেছেন, সংখ্যা বাড়লে সেটি আমরা তৎক্ষণাৎ জানিয়ে দেব।

রাজধানী ঢাকার হলগুলোর মধ্যে রয়েছে- স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি, পান্থপথ), স্টার সিনেপ্লেক্স (সীমান্ত সম্ভার, ধানমন্ডি), স্টার সিনেপ্লেক্স (এসকেএস টাওয়ার), সনি স্কয়ার (মিরপুর ১), স্টার সিনেপ্লেক্স (বিজয় সরণি), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), শ্যামলী সিনেমা, লায়ন সিনেমা (জিনজিরা), আনন্দ সিনেমা (ফার্মগেট), বিজিবি সিনেমা (আজিমপুর)।

ঢাকার বাইরের হলগুলোর মধ্যে রয়েছে- সিনেস্কোপ সিনেমা (নারায়ণগঞ্জ), স্টার সিনেপ্লেক্স (বালি অর্কিড, চট্টগ্রাম), সুগন্ধা সিনেমা (চট্টগ্রাম), গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার (সিলেট), গ্র্যান্ড রিভিউ মুভি থিয়েটার (রাজশাহী), মধুবন সিনেপ্লেক্স (বগুড়া), মর্ডান সিনেমা (দিনাজপুর), মম ইন সিনেমা (বগুড়া), বনলতা সিনেমা (ফরিদপুর), স্বপ্নীল সিনেপ্লেক্সে (কুষ্টিয়া)।

‘প্রিয় মালতী’ সিনেমাতে কেন্দ্রীয় চরিত্রে অর্থাৎ নাম ভূমিকায় ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। শঙ্খ দাশগুপ্ত পরিচালিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, সমু চৌধুরী, নাদের চৌধুরী, শহীদুল আলম সাচ্চু, মোমেনা চৌধুরী, রিজভী রিজু, শাহজাহান সম্রাট ও আনিসুল হক বরুণ প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে ফ্রেম পার সেকেন্ড।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘দ্য মিস গ্লোব বাংলাদেশ’ হলেন ফারিয়া
‘দ্য মিস গ্লোব বাংলাদেশ’ হলেন ফারিয়া
প্রথম প্রেম নিয়ে ভাইরাল হতে চাই না: মিথিলা
প্রথম প্রেম নিয়ে ভাইরাল হতে চাই না: মিথিলা
শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার সার্টিফিকেশন সনদ স্থগিত
শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার সার্টিফিকেশন সনদ স্থগিত