• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বৈরুতে ইসরায়েলি হামলা: হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি

আন্তর্জাতিক ডেস্ক    ৮ মে ২০২৬, ১১:২২ এ.এম.
বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত এলাকায় জড়ো হওয়ায় বাসিন্দারা। ছবি: এএফপি

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় হিজবুল্লাহর বিশেষ ইউনিট ‘রেদওয়ান ফোর্স’-এর কমান্ডার মালেক বালু নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএর তথ্য অনুযায়ী, দক্ষিণ বৈরুতের ঘোবেইরি এলাকায় ইসরায়েলি যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়। বিস্ফোরণের তীব্র শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে এবং আশপাশে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।

হামলার বিষয়টি নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানান, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের সঙ্গে আলোচনা করেই এ হামলার নির্দেশ দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু বলেন, “ইসরায়েলি বসতিতে গুলি চালানোসহ সেনাদের ক্ষয়ক্ষতির জন্য রেদওয়ান ফোর্স দায়ী। দায়ী ব্যক্তিদের কেউ রেহাই পাবে না। ইসরায়েল সব শত্রু ও হত্যাকারীদের খুঁজে বের করবে।”

তিনি আরও বলেন, উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার যে অঙ্গীকার সরকার করেছে, এই অভিযান তারই অংশ।

তবে ইসরায়েলের এ দাবির বিষয়ে এখন পর্যন্ত হিজবুল্লাহর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সৌদি ও কুয়েতের আপত্তিতে স্থগিত ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’
সৌদি ও কুয়েতের আপত্তিতে স্থগিত ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’
যুদ্ধবিরতিতে নতুন মোড়, মার্কিন প্রস্তাব খতিয়ে দেখছে ইরান
যুদ্ধবিরতিতে নতুন মোড়, মার্কিন প্রস্তাব খতিয়ে দেখছে ইরান
রাজ্যপালের মধ্যেই ভেজাল, রীতি উপেক্ষায় পরিস্থিতি জটিল
তামিলনাড়ুতে সরকার গঠন রাজ্যপালের মধ্যেই ভেজাল, রীতি উপেক্ষায় পরিস্থিতি জটিল