{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অতিরিক্ত আইজিপি

এটিইউ প্রধানের দায়িত্ব নিলেন রেজাউল করিম

নিজস্ব প্রতিবেদক    ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৭ পি.এম.
ছবি: সংগৃহীত

জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে গড়ে তোলা পুলিশের বিশেষায়িত শাখা অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম।

১৫তম বিসিএস থেকে পুলিশ ক্যারিয়ার শুরু করা রেজাউল করিম দেশের বিভিন্ন জেলা, সিআইডি, এসবি, হাইওয়ে পুলিশসহ গুরুত্বপূর্ণ ইউনিটে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।

সততা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি পিপিএম পদক ও দুইবার আইজিপি ব্যাজ পেয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্সে স্নাতক ও স্নাতকোত্তর করা এ কর্মকর্তা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ দেশ-বিদেশে উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন।

দায়িত্ব নেওয়ার পর দিনেই তিনি সন্ত্রাসবিরোধী কার্যক্রমে সহযোগিতা জোরদার করতে ফ্রান্স ও যুক্তরাজ্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন। ফরাসি প্রতিনিধিদলকে এটিইউর কর্মকৌশল ও হোলি আর্টিজান ঘটনার পর সন্ত্রাস দমনে অগ্রগতির বিষয়ে অবহিত করা হয়।

অপর বৈঠকে যুক্তরাজ্য প্রতিনিধিদলের সঙ্গে পারস্পরিক সহযোগিতা ও গোয়েন্দা তথ্য বিনিময় বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।এটিইউ সদরদপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকগুলোতে উভয়পক্ষই সন্ত্রাসবাদ দমনে সমন্বিত উদ্যোগ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ: প্রধানমন্ত্রী
গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ: প্রধানমন্ত্রী
রোববার শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
রোববার শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী
নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী