• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী দানব হাসিনা ফিরলে অনেকের জীবন কালো করে দেবে: সংসদে রেহানা আক্তার ডা. জাহেদ নিজ সিদ্ধান্তে ঢাকা ফিরে গেছেন: ভারত ঝুঁকিপূর্ণ দেশে জলবায়ু অর্থায়ন সহজলভ্য করা প্রয়োজন: প্রধানমন্ত্রী ডেঙ্গু মোকাবিলায় শ্রীলঙ্কায় সেনা মোতায়েন খাদ্য অধিদপ্তরের নামে ‘ভুয়া’ ক্রয় আদেশ প্রচার, বিভ্রান্ত না হওয়ার অনুরোধ বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ মন্ত্রীদের অনুপস্থিতি ও সংসদের শৃঙ্খলা নিয়ে যা বললেন স্পিকার টাঙ্গাইলে নলকূপের পানি পান করে হাসপাতালে ৩২ শিক্ষার্থী

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে আদালত: জাহেদ উর রহমান

নিজস্ব প্রতিবেদক    ২৩ জুন ২০২৬, ০৯:৫৪ পি.এম.
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত আদালত, আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনাল নেবে।

মঙ্গলবার (২৩ জুন) তথ্য অধিদপ্তরে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মাঠে রাজনৈতিকদলগুলোর অবস্থান প্রসঙ্গে  ডা. জাহেদ উর রহমান বলেন, ‘আমি মনে করি তারা সিম্বোলিক কারণে আছেন। আওয়ামী লীগ একটা নিষিদ্ধ ঘোষিত দল। নিষিদ্ধ ঘোষিত কথাটা আসলে ঠিক না। আমরা যদি টেকনিক্যালি বলি আওয়ামী লীগ দলটা নিষিদ্ধ হবে কি হবে না— এটা পরিষ্কার করা দরকার যে, সেটা নির্ধারিত হবে আদালতে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

তিনি বলেন, তারা মানবতাবিরোধী অপরাধে যুক্ত ছিল কি ছিল না, সেটা বিচারের পর নির্ধারিত হবে। যেটা হয়েছে, ওই পর্যন্ত তারা বিচারাধীন থাকবে, তাদের কার্যক্রম নিষিদ্ধ থাকবে সন্ত্রাসবিরোধী আইনের অধীনে। এই দল যদি মাঠে কোনও কর্মসূচি নিয়ে নামতে চায়, সেটা আইন ভঙ্গকারী কার্যক্রম হবে। সরকার সেটার ব্যবস্থা নেবে। রাজনৈতিক দলগুলোর আসলে ওখানে করার কিছু নেই। তারা প্রতীকী কারণে হয়তো মাঠে আছেন, বলছেন অনেক কিছু করে ফেলবেন।’

ডা. জাহেদ বলেন, ‘আমি মনে করি না আওয়ামী লীগের কিছু করার নৈতিক সাহস আছে। একটা কিছু করতে গেলে নৈতিক সাহস লাগে। আমরা বলি না ‘চোরের মায়ের বড় গলা’, সবার ডিমেনশিয়া হবে, মানে সবাই সবকিছু ভুলে যাবে আর কি! তারপর আওয়ামী লীগ বড় গলায় কথা বলতে পারবে, এর আগে আমার মনে হয় না। তাদের সেই নৈতিক সাহস নেই। লুটপাটকারী, মাফিয়া, চোর বাটপারের আসলে খুব বেশি নৈতিক সাহস থাকে না।’

ভিওডি বাংলা/আরআই/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঝুঁকিপূর্ণ দেশে জলবায়ু অর্থায়ন সহজলভ্য করা প্রয়োজন: প্রধানমন্ত্রী
ঝুঁকিপূর্ণ দেশে জলবায়ু অর্থায়ন সহজলভ্য করা প্রয়োজন: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট
প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট
খাদ্য অধিদপ্তরের নামে ‘ভুয়া’ ক্রয় আদেশ প্রচার, বিভ্রান্ত না হওয়ার অনুরোধ
খাদ্য অধিদপ্তরের নামে ‘ভুয়া’ ক্রয় আদেশ প্রচার, বিভ্রান্ত না হওয়ার অনুরোধ