• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিশ্বকাপে ইরানকে ভ্রমণ সুবিধা দিল যুক্তরাষ্ট্র

ভিওডি স্পোর্টস ডেস্ক    ২৪ জুন ২০২৬, ০৩:২৫ এ.এম.
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের মাঝেই ইরান জাতীয় ফুটবল দলের জন্য ভ্রমণ সংক্রান্ত বিধিনিষেধে কিছুটা শিথিলতা এনেছে যুক্তরাষ্ট্র। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তাদের স্কোয়াড ম্যাচের দুই দিন আগে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাবে।

মঙ্গলবার (২৩ জুন) বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ।

এক মুখপাত্র জানান, তবে শুক্রবার মিসরের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলে সেদিনই ইরান দলকে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে। অন্যদিকে ইরান ফুটবল ফেডারেশনের এক মুখপাত্র জানিয়েছেন, বুধবারই দলটি মেক্সিকোর তিজুয়ানার বেস ক্যাম্প ছেড়ে সিয়াটলের উদ্দেশে রওনা দেবে।

হোয়াইট হাউজ ফিফা টাস্ক ফোর্সের নির্বাহী পরিচালক এন্ড্রু গিউলিয়ানি বলেন, ‘এটা আমাদের দিক থেকে পরিকল্পিত ছিল। প্রথম দুই ম্যাচের জন্য তাদের আসা-যাওয়া কেমন হয় তা আমরা দেখতে চেয়েছিলাম। সবকিছু ঠিকঠাক হলে আমরা দীর্ঘ ভ্রমণের সময় শিথিল করার চিন্তা ছিল।’

এর আগে ইরান দল তাদের ওপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে অভিযোগ জানায়। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে বিভিন্ন জটিলতার মুখে পড়ে দলটি। প্রথমে তাদের বেস ক্যাম্প যুক্তরাষ্ট্রের আরিজোনার টাকসনে নির্ধারিত থাকলেও পরে সেটি সরিয়ে মেক্সিকোতে নেওয়া হয়।

এছাড়া দলের একাধিক সাপোর্ট স্টাফ ও ফেডারেশন কর্মকর্তার ভিসা না পাওয়ার ঘটনাও ঘটে। প্রথম দুই ম্যাচে তাদের ক্ষেত্রে কেবল ম্যাচের আগের দিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি ছিল।

যদিও ম্যাচের আগের দিন ভ্রমণ আন্তর্জাতিক ফুটবলে অস্বাভাবিক নয়, তবে স্বাগতিক শহরের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া এবং ম্যাচ-পরবর্তী ফিটনেস পুনরুদ্ধারের জন্য আরও সময় চেয়েছিল ইরান দল।

নকআউট পর্বে ওঠার লড়াইয়ে এখনো টিকে আছে ইরান। বেলজিয়ামের সঙ্গে গোলশূন্য ড্রয়ের আগে তারা নিউজিল্যান্ডের বিপক্ষে ২-২ ব্যবধানে ম্যাচ শেষ করে। দুই ম্যাচে ২ পয়েন্ট নিয়ে জি গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। সমান পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বেলজিয়াম, আর ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে মিসর।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা
গ্রুপ টেবিলের শীর্ষে ইরান
গ্রুপ টেবিলের শীর্ষে ইরান
নকআউটের শুরুতেই কঠিন প্রতিপক্ষ, ব্রাজিল শিবিরে অস্বস্তি
নকআউটের শুরুতেই কঠিন প্রতিপক্ষ, ব্রাজিল শিবিরে অস্বস্তি