• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কনসার্ট নিয়ে কি বললেন রাহাত ফতেহ আলী

   ১৮ ডিসেম্বর ২০২৪, ১২:২০ পি.এম.
ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট

পাকিস্তানের অন্যতম জনপ্রিয় শিল্পী রাহাত ফতেহ আলী খান। জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিতে ঢাকায় বিনা পারিশ্রমিকে ‘চ্যারিটি কনসার্ট’ করবেন তিনি।

 শনিবার (২১ ডিসেম্বর) ‘ইকোস অব রেভল্যুশন’ শিরোনামে একটি চ্যারিটি কনসার্ট আয়োজন করতে যাচ্ছি।

আসন্ন এ কনসার্ট নিয়ে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন রাহাত ফতেহ আলী খান। ভিডিও বার্তায় বলেন, আমার বীর বাঙালি ভাই ও বোনদের সালাম জানাই- আসসালামু আলইকুম। শিক্ষার্থীদের আহ্বানে আপনাদের সবার জন্য গান গাইতে আসছি আপনাদের সুন্দর জন্মভূমি বাংলাদেশে।

রাহাত ফতেহ আলী খান শহীদ পরিবারের উদ্দেশে বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের পরিবারের জন্য তহবিল সংগ্রহের প্রচেষ্টার অংশ হিসেবে একটি দাতব্য কনসার্টে আপনাদের সবার সাথে দেখা করব।’

কনসার্টের বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ঢাকায় সাহসী শিক্ষার্থীরা কনসার্টের আয়োজন করেছে। কনসার্টের সময় সংগৃহীত তহবিল উৎসর্গ করা হবে জুলাই গণঅভ্যুত্থানে যারা প্রাণ হারিয়েছেন বা আহত হয়েছেন তাদের পরিবারের কল্যাণে।’

কনসার্টের তারিখ উল্লেখ করে তিনি বলেন, ‘২১ ডিসেম্বর আর্মি স্টেডিয়ামে বাংলাদেশি ভাই-বোনদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ-পাকিস্তান বন্ধুত্বের জিন্দাবাদ।’

মামুন/ভিওডি বাংলা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘দ্য মিস গ্লোব বাংলাদেশ’ হলেন ফারিয়া
‘দ্য মিস গ্লোব বাংলাদেশ’ হলেন ফারিয়া
প্রথম প্রেম নিয়ে ভাইরাল হতে চাই না: মিথিলা
প্রথম প্রেম নিয়ে ভাইরাল হতে চাই না: মিথিলা
শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার সার্টিফিকেশন সনদ স্থগিত
শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার সার্টিফিকেশন সনদ স্থগিত