• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২ চুপ্পুর গ্রেপ্তারে সাংবিধানিক সুরক্ষা নেই: আখতার হোসেন গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 'উচ্চপর্যায়ের টাস্কফোর্স' গঠনের ঘোষণা মোদির রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি অবৈধ সম্পদের অভিযোগ, সাবেক জেল সুপার ও স্ত্রীকে ঘিরে দুদকের অনুসন্ধান স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী শারমিনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন স্বাস্থ্যমন্ত্রী সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন

হামজা না থাকলে সমস্যা নেই ক্যাবরেরার, কষ্ট হবে তপুর

  স্পোর্টস ডেস্ক
প্রকাশ:  ১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৭ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাতীয় ফুটবল দলের প্রস্তুতি শুরু হয়েছে। ১৩ আগস্ট থেকে অনুশীলন শুরু করা দল গতকাল পূর্ণাঙ্গ প্র্যাকটিস করতে পেরেছে। তবে আজও শিরোনাম হয়ে এসেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর উপস্থিতি।

আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর বাংলাদেশ নেপালে দুটি প্রীতি ম্যাচ খেলবে। ৩ সেপ্টেম্বর দল দেশ ছাড়বে। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা হামজার খেলা নিশ্চিত কিনা জানতে চাইলে বলেছেন, “এটা ম্যানেজমেন্টের বিষয়, তারা দেখছে। তবে হামজা না আসলেও আমাদের প্রস্তুতি সম্পূর্ণ।” 

ফেডারেশন হামজা ও তার ক্লাবের সাথে যোগাযোগ করলেও কোচের খেলা নিয়ে পরিকল্পনা থাকে। তার পরিকল্পনায় হামজা আছে কি নেই এ নিয়ে ফের প্রশ্ন হলে এই স্প্যানিশ কোচ বলেন,‘এই দলটি প্রস্তুত রয়েছে নেপাল সফরের জন্য। হামজা যদি শেষ পর্যন্ত না আসতে পারে সমস্যা হবে না।’

কোচ মিডিয়ায় কথা বলার মিনিট দু’য়েক পর আসেন সিঙ্গাপুর ম্যাচে অধিনায়কত্ব করা তপু বর্মণ। হামজা না থাকলে কোচ হ্যাভিয়েরের সমস্যা না দেখলেও তপু বর্মণ খানিকটা সমস্যা দেখছেন,‘আসলে আমাদের অনেক কিছু শুরুই হয় হামজাকে নিয়ে। তার ব্যস্ত সূচি রয়েছে এরপরও সে আসার চেষ্টা করছে যতটুকু জেনেছি। এরপরও যদি সে আসতে না পেরে আমাদের একটু কষ্ট হবে। তবে সেটা আমাদের মানিয়ে নিতে হবে।’

ফিফা উইন্ডোতে জাতীয় দলে ফুটবলার ডাক পেলে ক্লাব খেলোয়াড় ছাড়তে বাধ্য। ম্যাচের ৪৮ ঘন্টা আগে ফুটবলার যেন জাতীয় দলে যেতে পারে সেই ব্যবস্থা করা ক্লাবের দায়িত্ব। সেই সময় পেরিয়ে সংশ্লিষ্ট ফেডারেশন ক্লাবের বিপক্ষে পদক্ষেপ নিতে পারে। আইন-কানুন বাফুফের পক্ষে থাকলেও খানিকটা ধীরে চলো নীতিতেই যেন চলছে এই উইন্ডোতে। ম্যানেজার আমের খান বলেন,‘গতকালও এই বিষয়ে বলেছি। এখনো সেই পর্যায়ে রয়েছে। গতকাল রাতেও হামজার সঙ্গে ব্যক্তিগতভাবে আলাপ হয়েছে। সে বিষয়টি দেখছে।’

৯ অক্টোবর বাংলাদেশের এশিয়ান কাপ বাছাই। হংকংয়ের বিপক্ষে সেই ম্যাচের প্রস্তুতির জন্যই বাংলাদেশ নেপালে দু’টি ম্যাচ খেলছে। নারী দল যেখানে উচু র‌্যাংকিংয়ের দলের সঙ্গে খেলে নিজেদের উন্নতি করছে। সেখানে বাংলাদেশ পুরুষ দল জুন উইন্ডোতে ভূটান আর সেপ্টেম্বর উইন্ডোতে খেলবে নেপালের সঙ্গে। প্রতিপক্ষ নিয়ে তপুর মন্তব্য,‘নেপাল ও হংকংয়ের সঙ্গে খেলার ধরন মিল রয়েছে। দুই দলই লো ডিফেন্স ব্লক করে। এই ম্যাচটি আমাদের হংকংয়ের জন্য কাজে লাগবে।’

৬ সেপ্টেম্বর কাঠমান্ডুতে ম্যাচ। হাতে মাত্র পাঁচ দিন। এই সময় নিজেদের সমন্বয়ের জন্য যথেষ্ট মনে করছেন তপু, ‘আপনারা মনে করছেন হয়তো সমস্যা হবে। আমরা এক সঙ্গে অনেক দিন থেকেই খেলছি। পাঁচ দিন অনুশীলন করতে পারব আমরা এক সঙ্গে। এটা যথেষ্ট।’ ম্যাচ ভেন্যু নিয়ে খানিকটা শঙ্কিত তপু , ‘নেপালের আবহাওয়া ও উচ্চতা একটা বিষয়। শুনেছি নেপালের স্টেডিয়াম ফিফা ( এএফসি) থেকে নিষিদ্ধ। জানি না আসলে কোথায় খেলা হবে।’ 

নেপালের দশরথ স্টেডিয়াম এএফসির অনুমোদনবিহীন হওয়ায় বাছাই ম্যাচ সেখানে হবে না। তবে প্রীতি ম্যাচ আয়োজনের জন্য কোনো বাধা নেই। ৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচ অনুষ্ঠিত হবে।

ভিওডি বাংলা/জা

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ব্যালন ডি’অর পাওয়ার র‌্যাঙ্কিংয়ে ঝড় তুললেন মেসি
ছবি: সংগৃহীত
যে সিদ্ধান্তের জন্য মেসিকে ধন্যবাদ জানালেন রিকেলমে
ছবি: সংগৃহীত
বিশ্বকাপ খেলা অস্ট্রেলিয়ান ফুটবলার ভলপাতোর বিরুদ্ধে কোকেন সেবনের অভিযোগ