• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২ চুপ্পুর গ্রেপ্তারে সাংবিধানিক সুরক্ষা নেই: আখতার হোসেন গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 'উচ্চপর্যায়ের টাস্কফোর্স' গঠনের ঘোষণা মোদির রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি অবৈধ সম্পদের অভিযোগ, সাবেক জেল সুপার ও স্ত্রীকে ঘিরে দুদকের অনুসন্ধান স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী শারমিনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন স্বাস্থ্যমন্ত্রী সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন

পুকুরিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে

ডেঙ্গু বিষয়ক জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

  বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ:  ১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫১ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুুরিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে "মশার বিস্তার রোধ করি, ডেঙ্গু জ্বর প্রতিরোধ করি"এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডেঙ্গু বিষয়ক জনসচেতনতা মূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে উক্ত র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসহাব উদ্দিন ও পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সমীর কুমার।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান আসহাব উদ্দীন বলেন, ডেঙ্গু প্রতিরোধে আপনাদের করণীয়র হচ্ছে মশার কামড় এড়ানো, মশারি ব্যবহার করা, মশার প্রজননস্থল ধ্বংস করা (যেমন জমে থাকা পানি পরিষ্কার করা), পুরো শরীর ঢাকা পোশাক পরা ও মশারি ব্যবহার করা, এবং মশা তাড়ানোর ওষুধ বা স্প্রে ব্যবহার করা। আর আপনারা ব্যক্তিগত সুরক্ষা নেওয়ার জন্য মশারি ব্যবহার করুন, দিনে ও রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন, কারণ এডিস মশা দিনের বেলায়ও কামড়ায়। শরীর ঢেকে রাখা পোশাক পরুন, বিশেষ করে হালকা রঙের পোশাক পরলে মশা কম আকৃষ্ট হয়। প্রয়োজন অনুযায়ী মশা তাড়ানোর স্প্রে বা অ্যারোসল ব্যবহার করতে পারেন। আপনারা পরিবেশগত সুরক্ষা পাওয়ার জন্য জমাট বাঁধা পানি অপসারণ করতে পারেন, বাড়ির আশেপাশে বা ভেতরে কোথাও যেন পানি জমে থাকতে না পারে সেদিকে খেয়াল রাখবেন।

এতে আরো উপস্থিত ছিলেন, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান মিয়া, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদ আহমদ, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ ফারুকুজ্জামান, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মামুনুর রশিদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা তরুন দলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জয়নাল আবেদীন, পুকুরিয়া উইনিয়ন বিএনপির সাবেক সংগঠনিক সম্পাদক ও সাবেক যুগ্ন আহবায়ক মোহাম্মদ ইউনুছ চৌধুরী।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মোঃ আনোয়ার, শাহাদাত হোসেন সহ গণ্যমান্য ও সচেতন মূলক ব্যক্তি উপস্থিত ছিলেন।


ভিওডি বাংলা/ এমএইচ
 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
চট্টগ্রামে লুট হওয়া ডবলমুরিং থানার দুটি পিস্তল উদ্ধার
ছবি: সংগৃহীত
ভূমি অফিসে টাকা নেওয়ার ভিডিও, কর্মকর্তা বললেন ‘ধারের টাকা’
ছবি: সংগৃহীত
বিচার ও সংস্কারের প্রশ্নে কোনো আপস নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী