• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২ চুপ্পুর গ্রেপ্তারে সাংবিধানিক সুরক্ষা নেই: আখতার হোসেন গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 'উচ্চপর্যায়ের টাস্কফোর্স' গঠনের ঘোষণা মোদির রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি অবৈধ সম্পদের অভিযোগ, সাবেক জেল সুপার ও স্ত্রীকে ঘিরে দুদকের অনুসন্ধান স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী শারমিনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন স্বাস্থ্যমন্ত্রী সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন

চৌদ্দগ্রামে প্রবাসীর উপর হামলা

  কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ:  ১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৬ পি.এম.
শেয়ার করুন 0
প্রবাসী শাহিন হোসেন। ছবি: ভিওডি বাংলা
প্রবাসী শাহিন হোসেন। ছবি: ভিওডি বাংলা

কুমিল্লার চৌদ্দগ্রামে ছুটিতে আসার পরই কফিলের হামলার শিকার হয়েছেন সৌদিআরব প্রবাসী শাহিন হোসেন। এ সময় তার পকেটে থাকা ৪ লক্ষ টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। শনিবার সন্ধ্যায় উপজেলার গুণবতী বাজারের উজ্জ্বলের দোকানের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রোববার থানায় হামলাকারী সাদ্দাম হোসেন ও তার সহযোগী ডিপটির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী শাহীন হোসেন। সন্ধ্যায় অভিযোগের তথ্যটি নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক সাইদুর রহমান। 

অভিযোগে উল্লেখ করা হয়, গুণবতী ইউনিয়নের রাজবল্লবপুর গ্রামের মৃত মতিন ডাইভারের ছেলে সাদ্দাম হোসেনের সৌদিআরব ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করতো ঝিকড্ডা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে শাহিন হোসেন। গত দেড় বছর আগে সাদ্দাম হোসেন সৌদি হতে দশ হাজার ডলার নিয়া শাহিন হোসেনকে বাড়িতে পাঠায়। ঢাকা বিমানবন্দরে আসার পর শাহিন হোসেনের ৩ লক্ষ টাকা জরিমানা করে কাস্টমস্ কর্তৃপক্ষ। যা শাহিন নিজের টাকা থেকে পরিশোধ করে। সাদ্দাম হোসেন জরিমানার টাকা শাহিন হোসেনকে দিবে বলে আশ^স্ত করে উল্টো টালবাহানা শুরু করে। শাহিন হোসেন বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করে বিচার চান। ফলে সাদ্দাম হোসেন শত্রুতা পোষণ করে শাহিন হোসনকে হুমকি-ধমকি দিয়ে আসছিল। গত শুক্রবার শাহিন হোসেন ছুটিতে বাড়িতে আসে। পরদিন শনিবার সন্ধ্যায় সৌদি থেকে আনা সাত হাজার ছয়শত ডলার নিয়ে গুণবতী বাজারের ডলার খোকনের নিকট গিয়ে বিক্রি করে ৯ লক্ষ ৪৬ হাজার ২’শ টাকা নিয়ে বের হচ্ছিল। মুহুর্তেই পূর্ব থেকে ওঁৎপেতে থাকা সাদ্দাম হোসেন ও তার সহযোগী ডিপটি প্রবাসী শাহিন হোসেনের উপর হামলা করে। হামলা করার সাথে সাথে শাহিন হোসেনের হাতে ব্যাগের মধ্যে থাকা নগদ ৫ লক্ষ ৪৬ হাজার ২’শ টাকা তাঁর খালু আবু তাহেরের নিকট হস্তান্তর করলেও প্যান্টের দুই সাইডের পকেটে ৪ লক্ষ টাকা পকেট থেকে বের করতে পারেনি। 

সাদ্দাম হোসেন একটি পাইপ রেঞ্জ দিয়ে শাহিন হোসেনের মাথার পিছনের বাম পাশে আঘাত করলে রক্তাক্ত জখম হয়। পরে তাঁর প্যান্টের দুই পকেটে থাকা ৪ লক্ষ টাকা এবং হাতে থাকা মোবাইল ছিনিয়ে। এক পর্যায়ে তারা শাহিন হোসেনের পিঠয়ে, কোমরেসহ পুরুষাঙ্গে আঘাত করে জখম করে। চিৎকার শুনে আশ-পাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা শাহিন হোসেনকে প্রাণে মেরে ফেলবে এবং বাড়িতে হামলা করবে বলেও হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয় লোকজন শাহিন হোসেনকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়। শাহিন হোসেনের মাথায় চারটি সেলাই দেয়া হয়েছে।

চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক সাইদুর রহমান রোববার সন্ধ্যায় বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে’।


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
চট্টগ্রামে লুট হওয়া ডবলমুরিং থানার দুটি পিস্তল উদ্ধার
ছবি: সংগৃহীত
ভূমি অফিসে টাকা নেওয়ার ভিডিও, কর্মকর্তা বললেন ‘ধারের টাকা’
ছবি: সংগৃহীত
বিচার ও সংস্কারের প্রশ্নে কোনো আপস নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী