• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা আবদুস সালামের ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় ২৪ ঘণ্টায় ১৮৩১ মামলা জুলাইয়ে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুলড্রেস পাবে: শিক্ষামন্ত্রী সরকারি সংস্থাগুলোকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ ভূমিমন্ত্রীর প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২০ হাসপাতাল নির্মাণ, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী খেলাধুলার প্রতি ভালোবাসা এখনো অটুট: মির্জা ফখরুল দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দেশে আনার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্যান প্যাসিফিকে যুব উদ্যোক্তা নীতিমালা কর্মশালা অনুষ্ঠিত

তিন দফা দাবিতে শেকৃবি শিক্ষার্থীদের আগারগাঁও ‘ব্লকেড’

নিজস্ব প্রতিবেদক    ২৮ আগস্ট ২০২৫, ০২:০৫ পি.এম.
ছবি: সংগৃহীত

কৃষিবিদদের পেশাগত স্বীকৃতি ও তিন দফা অধিকার নিশ্চিতের দাবিতে আগারগাঁও মোড় ‘ব্লকেড’ করেছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১১টায় শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে এখানে এসে অবস্থান নিয়েছে। কৃষিবিদ ঐক্য পরিষদের ব্যানারে আগারগাঁও মোড় ব্লকেড করে দাবি আদায়ে তারা নানা ধরনের স্লোগান দিচ্ছেন। 

অবরোধে আগারগাঁওয়ের ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। চরম দুর্ভোগে পড়েছেন  যাত্রীরা।

তিন দফা দাবি হলো: 

১. কৃষি বিষয়ক স্নাতক ডিগ্রিধারী ছাড়া নামের পাশে কেউ কৃষিবিদ শব্দ ব্যবহার করতে পারবে না।

২. কৃষি সম্প্রসারণ অধিদফতর ও বাংলাদেশ উন্নয়ন করপোরেশনের দশম গ্রেডের যে চাকরি রয়েছে তা শুধুমাত্র কৃষিবিদদের জন্য উন্মুক্ত রাখতে হবে।

৩. বিএডিসির কোটা বাতিল করতে হবে।

এ সময় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, তাদের দাবি যতক্ষণ না মেনে নেয়া হবে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই শিফটে বর্জ্য ব্যবস্থাপনার কাজ চলবে ডিএনসিসিতে
দুই শিফটে বর্জ্য ব্যবস্থাপনার কাজ চলবে ডিএনসিসিতে
রাজধানীতে ১৬ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
রাজধানীতে ১৬ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
কাইল্যা পলাশের মাথার এপাশ দিয়ে গুলি ঢুকে ওপাশে আটকে ছিল
কাইল্যা পলাশের মাথার এপাশ দিয়ে গুলি ঢুকে ওপাশে আটকে ছিল