• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা আবদুস সালামের ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় ২৪ ঘণ্টায় ১৮৩১ মামলা জুলাইয়ে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুলড্রেস পাবে: শিক্ষামন্ত্রী সরকারি সংস্থাগুলোকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ ভূমিমন্ত্রীর প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২০ হাসপাতাল নির্মাণ, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী খেলাধুলার প্রতি ভালোবাসা এখনো অটুট: মির্জা ফখরুল দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দেশে আনার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্যান প্যাসিফিকে যুব উদ্যোক্তা নীতিমালা কর্মশালা অনুষ্ঠিত

বুয়েট শিক্ষার্থীদের শাহাবাগ ব্লকেড

নিজস্ব প্রতিবেদক    ২৬ আগস্ট ২০২৫, ০৪:৪১ পি.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে হত্যার হুমকির প্রতিবাদ এবং তিন দাবিতে ‘ব্লকেড অফ ইঞ্জিনিয়ার্স’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) ৪টার দিকে এই সড়কটি অবরোধ করেন বুয়েটের শিক্ষার্থীরা। এর ফলে রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ সংক্রান্ত বিজ্ঞপ্তি শেয়ার করে বুয়েটের শিক্ষার্থী ও ছাত্রলীগের নির্যাতনে নিহত আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ ফেসবুকে লিখেছেন, ঢাকায় অবস্থিত এবং প্রকৌশল অনুষদ থাকা সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আজ ৩টায় ব্লকেডে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।

তিনি লেখেন, এই আন্দোলন দেশের প্রকৌশল খাত সংস্কারের জন্য এবং সব প্রকৌশলীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য। সাধারণ জনগণের ভোগান্তি যেন না হয়, সেই প্রচেষ্টা আমরা গত ছয় মাস ধরে করেছি। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ভ্রুক্ষেপ দেখা যায়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে (ইইই-১৭, বুয়েট) সোমবার (২৫ আগস্ট) ডিপ্লোমাধারীরা নেসকো কার্যালয়ে ডেকে গলা কেটে হত্যার হুমকি দিয়েছে। এ ঘটনার প্রতিবাদে দেশব্যাপী ‘ব্লকেড অফ ইঞ্জিনিয়ার্স’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই শিফটে বর্জ্য ব্যবস্থাপনার কাজ চলবে ডিএনসিসিতে
দুই শিফটে বর্জ্য ব্যবস্থাপনার কাজ চলবে ডিএনসিসিতে
রাজধানীতে ১৬ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
রাজধানীতে ১৬ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
কাইল্যা পলাশের মাথার এপাশ দিয়ে গুলি ঢুকে ওপাশে আটকে ছিল
কাইল্যা পলাশের মাথার এপাশ দিয়ে গুলি ঢুকে ওপাশে আটকে ছিল