• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 'উচ্চপর্যায়ের টাস্কফোর্স' গঠনের ঘোষণা মোদির রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি অবৈধ সম্পদের অভিযোগ, সাবেক জেল সুপার ও স্ত্রীকে ঘিরে দুদকের অনুসন্ধান স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী শারমিনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন স্বাস্থ্যমন্ত্রী সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন দলীয় ব্যক্তির নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত গাড়ি কেনার নেশায় প্রথম সিনেমায় ‘হ্যাঁ’ বলেছিলেন রাকুল প্রীত সিং

কন্যাসন্তানের বাবা হলেন শ্যামল মাওলা

  বিনোদন ডেস্ক
প্রকাশ:  ৩ আগস্ট ২০২৫, ০১:২৪ পি.এম.
শেয়ার করুন 0
অভিনেতা শ্যামল মাওলা-ছবি: সংগৃহীত
অভিনেতা শ্যামল মাওলা-ছবি: সংগৃহীত

কন্যাসন্তানের বাবা হয়েছেন দেশের জনপ্রিয় অভিনেতা শ্যামল মাওলা। রোববার (৩ আগস্ট) নিজেই ফেসবুকে এক আবেগঘন পোস্টের মাধ্যমে এ সুখবরটি ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।

ছবিটির ক্যাপশনে শ্যামল লেখেন, নতুন এক তারা নেমে এসেছে এই পৃথিবীতে। একই পোস্টে ‘সানাভ মাওলা’ হ্যাশট্যাগ ব্যবহার করে জানিয়ে দেন তার কন্যার নামও ‘সানাভ মাওলা’।

শ্যামলের শেয়ার করা ছবিতে দেখা যায়, নবজাতককে বুকে জড়িয়ে ভালোবাসায় ভরা দৃষ্টিতে তাকিয়ে আছেন এই অভিনেতা। তবে এখনই মেয়ের মুখ দেখাতে চান না তিনি। তাই স্নেহভরে একটি হার্ট ইমোজির আড়ালে ঢেকে রেখেছেন মেয়ের মুখ।

২০২০ সালের ১০ অক্টোবর মাহা শিকদারকে বিয়ে করেন শ্যামল মাওলা। মাহা অভিনেত্রী, ফ্যাশন ডিজাইনার হিসেবে পরিচিত।

একসময় মঞ্চে কাজ করতেন শ্যামল মাওলা। ২০০৬ সালে টিভি নাটকে অভিষেক হয় তার। পরে চলচ্চিত্রেও দেখা গেছে তাকে। তার ‘নাদান’ নামে একটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। ছবিটির দুর্গাপূজায় মুক্তির কথা রয়েছে।

২০১৮ সালের এপ্রিলে নির্মাতা সৈয়দ আহমেদ শাওকীর ‘ক্যাশ’ নামে একটি থ্রিলার ড্রামা দিয়ে ওটিটিতে নাম লেখান শ্যামল মাওলা। ‘সদরঘাটের টাইগার’, ‘মানি হানি’, ‘মাইনকার চিপায়’ থেকে ‘মহানগর’ সিরিজে কাজ করে আলোচিত হয়েছেন শ্যামল মাওলা।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা মাতাবেন অনুপম রায়, শুরু টিকিট বিক্রি
ঢাকা মাতাবেন অনুপম রায়, শুরু টিকিট বিক্রি
ছবি: সংগৃহীত
চলচ্চিত্র ছেড়ে যে কারণে গ্রাফিক নভেলে ঝুঁকলেন কুসাক
সুরের মূর্ছনায় শিল্পকলা মাতালেন রুনা লায়লা
সুরের মূর্ছনায় শিল্পকলা মাতালেন রুনা লায়লা