• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালক অপসারণ মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা আবদুস সালামের ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় ২৪ ঘণ্টায় ১৮৩১ মামলা জুলাইয়ে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুলড্রেস পাবে: শিক্ষামন্ত্রী সরকারি সংস্থাগুলোকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ ভূমিমন্ত্রীর প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২০ হাসপাতাল নির্মাণ, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী খেলাধুলার প্রতি ভালোবাসা এখনো অটুট: মির্জা ফখরুল দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দেশে আনার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক    ১১ জুলাই ২০২৫, ০৭:০৪ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকায় অবস্থানরত বিভিন্ন গণমাধ্যম এবং সাংস্কৃতিক অঙ্গনে কর্মরত বগুড়াবাসীদের নিয়ে গঠিত বগুড়া মিডিয়া এন্ড কালচারাল সোসাইটি, ঢাকা (বিএমসিএস)-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

২০২৫-২৭ মেয়াদের জন্য গঠিত আট সদস্য বিশিষ্ট আংশিক এই কমিটির সভাপতি হয়েছেন বেসরকারি টেলিভিশন নিউজ ২৪- এর বিশেষ প্রতিনিধি মারুফা রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাভিশন ডিজিটালের চিফ রিপোর্টার সুজন মাহমুদ।

শুক্রবার (১১ জুলাই) বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে রাজধানীর গুলশানের এক রেস্তোরাঁয় আট সদস্য বিশিষ্ট এই আংশিক কমিটির ঘোষণা দেন সংগঠনটির উপদেষ্টা বিএনপির মিডিয়া সেলের সদস্য ও আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন।

সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়েছে বলেও জানানো হয়। সেইসঙ্গে আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করারও ঘোষণা দেয়া হয়।
 
ঘোষিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন: সিনিয়র সহ-সভাপতি চিত্রনায়ক আসিফ আদনান আজাদ, সহ-সভাপতি নাট্যকার জুলফিকার হোসাইন সোহাগ এবং গ্লোবাল টেলিভিশনের চিফ নিউজ এডিটর ফেরদৌস মামুন। সাংগঠনিক সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব নজরুল ইসলাম জনি, অর্থ বিষয়ক সম্পাদক দৈনিক করতোয়ার সিনিয়র রিপোর্টার ইসহাক আসিফ এবং সংগীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপাকে চলচ্চিত্র বিষয়ক সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে।
 
একইসঙ্গে পাঁচ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়েছে। উপদেষ্টারা হলেন: বিখ্যাত সংগীতশিল্পী খুরশীদ আলম, বিশিষ্ট সংগীতশিল্পী কনকচাপা, বিখ্যাত সুরকার ও সংগীত পরিচালক মইনুল ইসলাম খান, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক বিশিষ্ট সাংবাদিক ফারুক ওয়াসিফ, দৈনিক করতোয়ার উপদেষ্টা সম্পাদক মোজাম্মেল হক (লালু) এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য ও আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন।
 
নতুন এই কমিটি বিএমসিএসের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বগুড়ার গণমাধ্যম ও সংস্কৃতি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদুল আজহা আমাদের ত্যাগ ও সম্প্রীতির শিক্ষা দেয়
হেড অব নিউজ, ভিওডি বাংলা ঈদুল আজহা আমাদের ত্যাগ ও সম্প্রীতির শিক্ষা দেয়
ভুয়া তথ্য মোকাবিলায় গণমাধ্যমকে সতর্ক থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
ভুয়া তথ্য মোকাবিলায় গণমাধ্যমকে সতর্ক থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
আবার চালু হচ্ছে জনকণ্ঠ
আবার চালু হচ্ছে জনকণ্ঠ