• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা আবদুস সালামের ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় ২৪ ঘণ্টায় ১৮৩১ মামলা জুলাইয়ে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুলড্রেস পাবে: শিক্ষামন্ত্রী সরকারি সংস্থাগুলোকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ ভূমিমন্ত্রীর প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২০ হাসপাতাল নির্মাণ, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী খেলাধুলার প্রতি ভালোবাসা এখনো অটুট: মির্জা ফখরুল দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দেশে আনার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

এন্ড্রু কিশোর স্মরণে হানিফ সংকেতের আবেগঘন পোস্ট

   ৭ জুলাই ২০২৫, ০৪:৪৮ পি.এম.
এন্ড্রু কিশোরের সমাধির সামনে হানিফ সংকেত। ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের পঞ্চম প্রয়াণ দিবস ৬ জুলাই। ২০২০ সালে রাজশাহীতে শেষনিশ্বাস ত্যাগ করেন এই বরেণ্য সংগীতশিল্পী। তার প্রয়াণ দিবসে আবেগঘন এক পোস্ট করেছেন সঞ্চালক, নির্মাতা হানিফ সংকেত।

এন্ড্রু কিশোরের সঙ্গে ছবি দিয়ে হানিফ সংকেত লিখেছেন, ‘আজ বন্ধু এন্ড্রু কিশোরের পঞ্চম প্রয়াণ দিবস। যার কাছে গানই ছিল জীবন-মরণ, গানই ছিল প্রাণ। এই গানের জন্যই মানুষ তাকে ভালোবাসত, দিয়েছিল “প্লেব্যাক সম্রাট” উপাধি। কিশোর যেমন প্রাণ খুলে দরাজ গলায় গাইতে পারত, তেমনি সবার সঙ্গে প্রাণ খুলে মিশতে পারত।’

এন্ড্রু কিশোরের সমাধির সামনে দাঁড়িয়ে আর একটি ছবি শেয়ার করে তিনি আরও লিখেছেন, ‘কিশোরের সঙ্গে আমার সম্পর্ক প্রায় চার দশকেরও বেশি সময় ধরে। একসঙ্গে অনেক আড্ডা দিয়েছি, বহুবার বিদেশে গেছি, একসঙ্গে থেকেছি। কিশোর ছিল “ইত্যাদি”র প্রায় নিয়মিত শিল্পী।’

পোস্টের শেষে তিনি আরও লিখেছেন, ‘একজন আদর্শ শিল্পী, একজন মানবিক মানুষ ছিল কিশোর। গানের মাধ্যমেই এন্ড্রু কিশোর বেঁচে থাকবে প্রজন্ম থেকে প্রজন্মে। বন্ধু ভুলিনি তোমায়-ভুলব না-ভুলতে পারব না। ভালো থেকো, শান্তিতে থেকো।’

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিবা শানুর হুমকি পেলেন সালমান শাহ’র মা
শিবা শানুর হুমকি পেলেন সালমান শাহ’র মা
আসছে নতুন ধারাবাহিক 'গ্রামের নাম সুন্দরপুর’
আসছে নতুন ধারাবাহিক 'গ্রামের নাম সুন্দরপুর’
‘কালকে অবসর নেব’, মজার মন্তব্য অক্ষয়ের
‘কালকে অবসর নেব’, মজার মন্তব্য অক্ষয়ের